Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেরিতে স্কুলে আসায় ২০০ বার উঠবস, অসুস্থ হয়ে হাসপাতালে চার ছাত্রী

দেরিতে স্কুলে আসায় ২০০ বার উঠবস, অসুস্থ হয়ে হাসপাতালে চার ছাত্রী

Online Desk জুলাই 29, 2025
WhatsApp Image 2025-07-29 at 15.23.45

ওঙ্কার ডেস্ক: স্কুলে পৌঁছতে পাঁচ মিনিট দেরি হয়েছিল। আর তার শাস্তি হিসেবে চার ছাত্রীকে ২০০ বার উঠবস করালেন শিক্ষক। যার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চার পড়ুয়াই। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় একটি গার্লস স্কুলে। ইতিমধ্যে সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, অসুস্থ হয়ে পড়ার পর, পড়ুয়াদের বমি হওয়া এবং জ্ঞান হারানোর উপসর্গ দেখা দেয়।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অসুস্থ চার জন ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পটমদা ব্লকের বাগুন্ডার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সবাই দ্বাদশ শ্রেণিতে পাঠরত। শ্রাবণ মাসের সোমবার হওয়ায় দিনটিতে উপোস করেছিল অসুস্থ চার জনের মধ্যে দু’জন। অসুস্থ চার জনকে প্রথমে মাচা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে
জামশেদপুরের এমজিএম হাসপাতালে স্থানান্তর করা হয় চার জনকে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তারা। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহত ছাত্রীদের পরিবারের অভিযোগ, অন্যান্য দিনের মত সোমবারও স্কুলে গিয়েছিল তাঁদের মেয়েরা। এ দিন একটু দেরি হয়্যে গিয়েছিল তাদের স্কুলে পৌঁছতে। আর সেই কারণে চার জনকে উঠবস করান শিক্ষক। তবে কেন ছাত্রীদের সঙ্গে এমন আচরণ করলেন শিক্ষক, তা খতিয় দেখে দোষী শিক্ষককে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক মনোজ কুমার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক মঙ্গল কালিন্দি ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান অসুস্থ ছাত্রীদের দেখতে।

Post Views: 190

Continue Reading

Previous: রুদ্ররূপ তিস্তার, বন্যা-ধ্বসের আশঙ্কা ! বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
Next: মাথায় ছিল প্রবল দুর্যোগের আশঙ্কা ! তবু প্রাণ বাজি রেখে ৪০০ টন ইলিশ নিয়ে ফিরলেন মৎস্যজীবীরা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.