Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যের শারীরিক প্রতিবন্ধী যুবক-যুবতীদের জন্য বিপিও কল সেন্টারে চাকরির আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র করতে চায় নারায়ন সেবা সংস্থান

রাজ্যের শারীরিক প্রতিবন্ধী যুবক-যুবতীদের জন্য বিপিও কল সেন্টারে চাকরির আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র করতে চায় নারায়ন সেবা সংস্থান

Online Desk মার্চ 4, 2024
WhatsApp-Image-2024-03-03-at-20.42.59.jpeg

সুমন গঙ্গোপাধ্যায়ঃ শুধুমাত্র দিব্যাঙ্গদের জন্য কলকাতায় একটি অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে চায় রাজস্থান উদয়পুরের নারায়ন সেবা সংস্থান। শারীরিক ভাবে অক্ষম যুবক- যুবতী, যারা যোগ্য, তাঁরা বিভিন্ন কল সেন্টার বা বিপিওতে চাকরীর সুযোগ পান, সেই কথা মাথায় রেখে এই ধরনের অত্যাধুনিক ট্রেনিং সেন্টার খুলতে চায় তারা। শনিবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সংস্থার প্রধান পদ্মশ্রী প্রশান্ত আগরওয়াল এই কথা জানিয়েছেন। তিনি বলেন,” শুধুমাত্র দিব্যাঙ্গদের অঙ্গ প্রদান করে থেমে থাকলে হবে না, এই দিব্যাঙ্গ মানুষেরা যেন মাথা উচু করে সমাজে বেঁচে থাকতে পারেন তার ব্যবস্থা করতে চাই, আইটি সেক্টর ও বিপিও সহ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগ্যতা সম্পন্নরা যাতে ভালো বেতনের চাকরীর সুযোগ পায়, সেই সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষন দেওয়ার কাজ করার জন্যে আধুনিক ট্রেনিং সেন্টার করতে চাইছি।” তবে
এই কাজের জমির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগীতাও চান তিনি। এমনকী এবার থেকে কৃত্রিম অঙ্গ’র জন্যে যেন আর রাজস্থান যেতে না হয় তার জন্যে কলকাতাতেই একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটও করতে চান তারা। প্রশান্ত আগারওয়াল বলেন,” এই রাজ্যের দিব্যাঙ্গরা যাতে নিজের কলকাতাতে বসে তাদের জন্যে প্রয়োজনীয় কৃত্রিম অঙ্গ পেতে পারেন, তার জন্যও আমরা এখানে একটি এই ধরনের ম্যানুফ্যাকচারিং ইউনিট করার চেষ্টা করছি।” দিব্যাঙ্গদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পশ্চিমবঙ্গ সরকার কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান তন্ময় ঘোষ। এই অনুষ্ঠানের এসে তিনি বলেন, ” বিভিন্ন কারণে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যাওয়া এই মানুষগুলি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে যদি কোন প্রকল্প জমা দেন আর্থিকভাবে সেই সমস্ত গোষ্ঠীগুলি গুলোর পাশে দাঁড়াবে আমাদের কর্পোরেশন।” শনিবার এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের প্রথম দৃষ্টিহীন আইনজীবী কাঞ্চন গাবা এবং বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী মাসুম আখতার।

Post Views: 110

Continue Reading

Previous: শাহরুখকে জানিয়ে দিয়েছি, কেনো এমন বললেন গম্ভীর!
Next: বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে বেনজীর আক্রমণ প্রাক্তন স্ত্রী সুজাতার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.