Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সুন্দরবনের আদিবাসী মহিলাদের জীবন সংগ্রাম

সুন্দরবনের আদিবাসী মহিলাদের জীবন সংগ্রাম

Online Desk আগস্ট 16, 2023
20230816_185839.jpg

গোপাল শীল,সুন্দরবন: সুন্দরবনের একেবারে প্রান্তিক এলাকা নগেন্দ্রপুর। । এই নগেন্দ্রপুরে বংশ পরম্পরায় বহু বছর ধরে বসবাস করে আসছে প্রায় ৫০ টি আদিবাসী পরিবার। কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এদের জীবনযাপন করতে হয় । দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।এই এলাকার বাসিন্দারা পাননা লক্ষীর ভান্ডার, বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা। শিক্ষার আলো এখনো পৌঁছায়নি এই সকল পরিবারের শিশুদের কাছে। রোজগারের তাগিদে বাড়ির পুরুষেরা চলে যান ভিন রাজ্যে। আবার কোন কোন পুরুষ বহুদিন ধরে থাকেন গভীর সমুদ্রে। তাই নিজেদের পেট চালাতে কঠিন লড়াই করতে হয় এই এলাকার আদিবাসী মহিলাদের। এখানকার আদিবাসী মহিলারা সকাল থেকে বেরিয়ে পড়েন সমুদ্র পাড়ে কিংবা জঙ্গলে। নদী থেকে জাল ফেলে মাছ ধরা, জঙ্গল থেকে কাকড়া ধরা, জ্বালানি সংগ্রহ করা , এই সব কিছুই তাদের প্রতিদিনের প্রধান কাজ। মহিলারা নিজেরাই সমুদ্র থেকে মাছ এবং কাকড়া ধরে এবং জঙ্গল থেকে জ্বালানি সংগ্রহ করে বাড়িতে গিয়ে রান্না করেন। তবে সারাদিনের এত লড়াইয়ের পরও তারা ভোলেননি তাদের সংস্কৃতি। বিস্তীর্ণ রায়দিঘী এলাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান থেকে শুরু করে সরকারি অনুষ্ঠানে এখানকার আদিবাসী মহিলা এবং পুরুষেরা তাদের ধর্মীয় নাচ এবং গান প্রদর্শন করে থাকেন।
তবে অন্যান্য শিল্পীদের মতন এখানকার আদিবাসী শিল্পীরা পাননি যথাযোগ্য সম্মান ও সরকারি অনুদান। এভাবেই বছরের পর বছর ধরে চলেছে জীবন সংগ্রাম,পাশাপাশি নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা।

Post Views: 162

Continue Reading

Previous: স্বপ্নদীপ কান্ডে তপ্ত যাদবপুর
Next: স্বপ্নদীপের মামারবাড়ী রানাঘাটে তৃনমূলের প্রতিনিধি দল

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.