Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সঞ্জয় একা না আরও কেউ, তদন্ত করছে সিবিআই, আর কী কী হলো আজকের সুপ্রিম-শুনানিতে ?

সঞ্জয় একা না আরও কেউ, তদন্ত করছে সিবিআই, আর কী কী হলো আজকের সুপ্রিম-শুনানিতে ?

Online Desk অক্টোবর 15, 2024
SUPREME-COURT.png

ওঙ্কার ডেস্ক : মঙ্গলবার ষষ্ঠবারের জন্য সুপ্রিম কোর্টে ওঠে আর জি কর মামলার শুনানি. সিবিআই-এর তরফে পঞ্চম স্টেটাস রিপোর্ট জমা দিলেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা. স্টেটাস রিপোর্ট হাতে পেয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আর্থিক দুর্নীতি মামলায় বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে সিবিআই’। আর্থিক দুর্নীতি মামলার সঙ্গে খুন ও ধর্ষণ মামলার কোনও যোগসূত্র রয়েছে কিনা, সেদিকটাও তদন্ত করছে সিবিআই. পাশাপাশি, সঞ্জয় রায় ছাড়া আর কেউ এই ঘটনার পিছনে রয়েছে কিনা, তাও তদন্ত করা হচ্ছে. ‘সিবিআই-এর আধিকারিকরা নিহত চিকিৎসকের অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন’, জানালেন সলিসিটর জেনারেল.
পাশাপাশি, সিভিক ভল্ন্টিয়ারদের নিযোগের প্রসঙ্গও উঠলো এই শুনানিতে. কীভাবে সিভিকদের নিয়োগ করা হয়, কারা নিয়োগ করে, জানতে চাইলো সুপ্রিম কোর্ট. পরের শুনানিতে এই নিয়ে যাবতীয় তথ্য চাইলেন প্রধান বিচারপতি.
অন্যদিকে, বিচারপতিরা জানতে চাইলেন, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছেন কিনা. উত্তরে জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন, অনশনরত ডাক্তাররা ছাড়া সকলেই কাজে যোগ দিয়েছেন.
এই শুনানিতে বিশেষ নজর ছিল স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রাজ্য আ কী কী পদক্ষেপ করেছে. রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে সিসিটিভি বসানো, শৌচালয়, রেস্টরুম ইত্যাদি কাজ কত দূর এগিয়েছে, সে সম্পর্কে তথ্য জমা দিয়েছে রাজ্য। রাজ্য জানিয়েছে, এই কাজের জন্য হাজার কোটির বেশি বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে অনেক কাজ হয়ে গেছে। বাকি কাজ ২৫ অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। আর আরজি করের কাজ শেষ হবে ৩১ অক্টোবরের মধ্যে।
উল্লেখ্য, আর জি করা মামলার পরবর্তী শুনানি হবে দীপাবলির পর.

Post Views: 94

Continue Reading

Previous: দ্রোহের কার্নিভালের অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট
Next: মমতার পরামর্শদাতারা ডোবাচ্ছেন!

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.