Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের মধ্যে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের মধ্যে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk জানুয়ারি 27, 2024
dw.png

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টে বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় দেশের শীর্ষ আদালত। শনিবার সকালে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে হয় এই ঘটনার শুনানি। এই বিশেষ বেঞ্চ ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। সেখানেই মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল এই বিশেষ বেঞ্চ। একই সঙ্গে এই মামলায় হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশের ওপর স্থগিতাদেশের নির্দেশ। মামলায় যুক্ত হতে রাজ্য সরকার ও মূল মামলাকারীকেও নোটিশ দেশের শীর্ষ আদালতের। প্রসঙ্গত, মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর প্রথমে স্থগিতাদেশ দেয়। পরে সিবিআইয়ের দায়ের করা এফআইআর খারিজ করে দেয়। এর পরেই ডিভিশন বেঞ্চের এই নির্দেশের প্রক্রিয়াগত ‘ত্রুটি’ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর নির্দেশনামায় বিচারপতি সৌমেন সেন সম্পর্কে একাধিক অভিযোগ তোলেন। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা-ও তিনি কার্যকর হবে না বলে জানিয়ে দেন। আগামী সোমবার তথা ২৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Post Views: 83

Continue Reading

Previous: পদ্ম হাতে ফের নীতীশ, মুখ্যমন্ত্রী পদে শপথ রবিবার?
Next: Exclusive বাদ যেতে পারেন বেশ কয়েকজন সাংসদ, লোকসভা নির্বাচনে তৃণমূলের কয়েকজন মন্ত্রীর টিকিট পাওয়ার সম্ভাবনা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.