Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নির্ধারিত সময়ের মধ্যে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতি-রাজ্যপালকে, জানাল সুপ্রিম কোর্ট

নির্ধারিত সময়ের মধ্যে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতি-রাজ্যপালকে, জানাল সুপ্রিম কোর্ট

Online Desk আগস্ট 20, 2025
20250819_231738.jpg

ওঙ্কার ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য বিল ফেলে রাখতে পারবেন না রাষ্ট্রপতি কিংবা রাজ্যপাল। পুরনো রায়ের কথা মনে করিয়ে দিয়ে মঙ্গলবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে, ১২ এপ্রিল তাদের দেওয়া পুরনো রায়ই বহাল থাকছে।

তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি-র বিরুদ্ধে সে রাজ্যের ডিএমকে সরকার মামলা দায়ের করেছিল। সেই মামলায় আদালত তাঁর পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘খামখেয়ালি’ বলে উল্লেখ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাঠানো রেফারেন্সে প্রশ্ন তোলা হয়েছিল, এই রায় আইনগত ভাবে সঠিক কি না। সেই নিয়ে এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘আমরা শুধু আইন নিয়ে মত দেব, তামিলনাড়ুর মামলার সিদ্ধান্ত নিয়ে কিছু বলব না।’ আদালত এদিন বলে, ‘সংবিধানের ১৪৩ অনুচ্ছেদে রাষ্ট্রপতি জনস্বার্থে গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। কিন্তু আদালত এই পথে গিয়ে আগের রায় খারিজ করতে পারে না।’

উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে যুক্তি দিয়েছিলেন, রাষ্ট্রপতির কাছে এসে আটকে থাকা বিল নিয়ে সুপ্রিম কোর্ট কোনও সিদ্ধান্ত নিতে পারে না, গোটা বিষয়টি নিয়ে কখন এবং কী ভাবে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হবে, তা ঠিক করবেন রাষ্ট্রপতিই। কেন্দ্রের সলিসিটর জেনারেল সর্বোচ্চ আদালতকে বলেছিলেন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪৩ আটকে থাকা বিল সাংবিধানিক কি না, সেই বিষয়ে পরামর্শ চাওয়ার বিষয়ে রাষ্ট্রপতিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। কেন্দ্রের দাবি, রাষ্ট্রপতি পরামর্শ চাওয়ার বিষয়ে বাধ্য নন।

Post Views: 201

Continue Reading

Previous: ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে’, দিল্লির ৫০ স্কুলে এল হুমকি-মেল
Next: নিয়োগ মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সমন জারি ইডি আদালতের

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.