Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে’, দিল্লির ৫০ স্কুলে এল হুমকি-মেল

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে’, দিল্লির ৫০ স্কুলে এল হুমকি-মেল

Online Desk আগস্ট 20, 2025
20250820_141952.jpg

ওঙ্কার ডেস্ক: হুমকি মেল পাঠানো হল দিল্লির ৫০টি স্কুলে। বুধবার সকালে রাজধানীর অর্ধশতাধিক স্কুলে একসঙ্গে বোমা হামলার এই হুমকি আসায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে কারা এই হুমকি দিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে স্কুলগুলিতে হুমকি দেওয়া হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে দিল্লির মালভিয়া নগর ও নজফগড়ের একটি করে স্কুল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, দক্ষিণ দিল্লির হৌজ রানি এলাকায় সর্বোদয়া কন্যা বিদ্যালয়েও হুমকি ইমেল পাঠানো হয়েছে। নাশকতার এমন হুমকি পাওয়ার পর গোটা বিষয়টি পুলিশকে জানায় স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে স্কুলে পৌঁছয় বোম্ব স্কোয়াড ও নিরাপত্তারক্ষীরা। তৎপরতার সঙ্গে তল্লাশি শুরু করে পুলিশ। যদিও কোনও বোমা বা বিস্ফোরক উদ্ধার হয়নি। অন্য দিকে এমন হুমকি মেল আসায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া এবং অভিভাবকরা।

উল্লেখ্য দিল্লিতে স্কুলে বোমা মারার হুমকি এই প্রথম নয়। এর আগে চলতি সপ্তাহে রাজধানীর স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সোমবার রাজধানীর অন্তত ৩২টি স্কুলকে বোমা হুমকি দেওয়া হয়। সেদিন আতঙ্কিত হয়ে অভিভাবকরা তড়িঘড়ি স্কুল থেকে সন্তানদের নিয়ে চলে যান। সে বারে দিল্লি পাবলিক স্কুল, দ্বারকা, মডার্ন কনভেন্ট স্কুল এবং শ্রীরাম ওয়ার্ল্ড স্কুলে হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ সমস্ত শিক্ষক ও ছাত্র-ছাত্রীকে নিরাপদে বের করে এনেছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল ‘দ্য টেররাইজার্স ১১১ গ্রুপ’ নামে সাইবার অপরাধীরা সেই হুমকি মেল পাঠিয়েছিল।

Post Views: 153

Continue Reading

Previous: প্রধানমন্ত্রী হোন বা রাজ্যের মন্ত্রী, এক মাস টানা জেল খাটলেই পদ থেকে অপসারণ, বিল আনছে কেন্দ্র
Next: নির্ধারিত সময়ের মধ্যে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতি-রাজ্যপালকে, জানাল সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.