Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী হোন বা রাজ্যের মন্ত্রী, এক মাস টানা জেল খাটলেই পদ থেকে অপসারণ, বিল আনছে কেন্দ্র

প্রধানমন্ত্রী হোন বা রাজ্যের মন্ত্রী, এক মাস টানা জেল খাটলেই পদ থেকে অপসারণ, বিল আনছে কেন্দ্র

Online Desk আগস্ট 20, 2025
20250820_133141.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের মন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীদের কেউ কেউ জেল খাটার পরেও নিজের পদে স্বমহিমায় থেকে যান। এর ফলে তাঁদের মন্ত্রিত্ব হারাতে হয় না। তবে এই পদ্ধতিতে এবার বদল আনতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদে বিল পেশ করতে চলেছেন। যে বিল আইনে রূপান্তরিত হলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী টানা এক মাস জেল খাটলে পদ থেকে অপসারিত হবেন।

সংসদ সূত্রের খবর, বুধবার শাহ লোকসভায় তিনটি বিল পেশ করতে চলেছেন, বিল তিনটি যথাক্রমে সংবিধান (১৩০তম সংশোধনী) বিল, ২০২৫, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫ এবং কেন্দ্রশাসিত অঞ্চল সরকার (সংশোধনী) বিল ২০২৫। এই তিন বিলের প্রথমটিতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের অপসারণ করার কথা বলা হয়েছে। অভিযুক্ত মন্ত্রীরা যদি কোনও গুরুতর অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে ধারাবাহিকভাবে ৩০ দিন হেফাজতে থাকেন, তাহলে এই নিয়ম তাঁদের উপর প্রযোজ্য হবে এবং পদ থেকে অপসারণ করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লোকসভার সচিবালয়ে একটি চিঠি পাঠিয়ে এই তিন বিল পেশের কথা জানান।

বিল অনুযায়ী, যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী পাঁচ বছর বা তার বেশি দিন আদালতের নির্দেশে কারাদণ্ড পান এবং টানা ৩০ দিন হেফাজতে থাকেন, তবে ৩১তম দিনে তাঁকে অপসারণ করা হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীকে, রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দিতে পারবেন। তবে অপসারণের কথা যেমন বিলে বলা হয়েছে, তেমনই এর আরেক অংশে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রীরা মুক্তি পাওয়ার পর পুনরায় তাঁরা মন্ত্রিত্ব ফিরে পেতে পারেন।

Post Views: 231

Continue Reading

Previous: ডার্বি ভুলে ডায়মন্ডহারবার পাখির চোখ ইস্টবেঙ্গলের,ফাইনালে যেতে মরিয়া ভিকুনাও
Next: ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে’, দিল্লির ৫০ স্কুলে এল হুমকি-মেল

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.