Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের তালা ভাঙতে উদ্ধার কাঁড়ি কাঁড়ি নগদ

সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের তালা ভাঙতে উদ্ধার কাঁড়ি কাঁড়ি নগদ

Online Desk জুন 2, 2026
money.jpg

ওঙ্কার ডেস্ক: লক্ষাধিক টাকা খেল উইয়ে! কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি খুলতে চক্ষু চড়ক গাছ পুরসভার আধিকারিকদের। দুটি ট্রলি পাওয়া যায় নগদ ভর্তি অবস্থায়। যে নোটগুলি আবার উইপোকাতে কেটেছে। কলেজের ইউনিয়ন রুমে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো তা এখনও স্পষ্ট নয়। শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুমে টাকা উদ্ধারের ঘটনায় জোর শোরগোল তৈরি হয়েছে।

পুরসভার আধিকারিকরা মঙ্গলবার আলমারি ভাঙেন। তার পরে দুটি ট্রলি ভর্তি লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া টাকার পরিমাণ দুই লক্ষ। এদিকে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুচিপাড়া থানার পুলিশ। কী ভাবে এই টাকা ইউনিয়ন রুমে এলো। কারা তা আনলেন, টাকাগুলির উৎস কী তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। যদিও বরানগরের বিধায়ক সজল ঘোষের দাবি, সুরেন্দ্রনাথ কলেজে ভর্তির বিনিময়ে তৃণমূলের ছাত্রনেতারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। উদ্ধার হওয়া উই পোকা খাওয়া নোট সেই দুর্নীতির হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদ কোটি কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছিল। এমনকি বিষয়টি নিয়ে গত সপ্তাহে বিজেপি বিধায়ক সজল ঘোষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি পাঠিয়েছিলেন। তিনি তদন্ত দাবি করেছিলেন। ব্যাঙ্কের পাস বইয়ের তথ্য তুলে ধরে সজল ঘোষ বলেন, ‘ছাত্র সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠানের তহবিলে দেড় কোটি টাকা জমা রয়েছে। কলেজের ছাত্র সংসদের জন্য পড়ুয়াদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা নেওয়া হয়। তা থেকে দেড় কোটি টাকা হতে পারে না।’

Post Views: 85

Continue Reading

Previous: সই কাণ্ডের মধ্যেই বিধানসভার স্পিকারকে দ্বিতীয় চিঠি অভিষেকের
Next: গরমের অস্বস্তিতে নাজেহাল রাজ্যবাসী, বৃহস্পতি থেকে বৃষ্টির পূর্বাভাস!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.