Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • সল্টলেকে মুস্তাক ম্যাচের নিজের জাত চেনালেন সূর্যকুমার

সল্টলেকে মুস্তাক ম্যাচের নিজের জাত চেনালেন সূর্যকুমার

Online Desk নভেম্বর 14, 2026
সল্টলেকে-মুস্তাক-ম্যাচে.jpg

স্পোর্টস রিপোর্টার : ভারতীয় দল থেকে বাদ পড়লেও প্রাক্তন টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব ঘরোয়া ক্রিকেটে নিজের জাত চেনালেন। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম ম্যাচেই মাত্র ১৫ বলে অর্ধশতরান করে বুঝিয়ে দিলেন, ফর্মে ফিরতে তাঁর বেশি সময় লাগেনি। সূর্যের এই বিধ্বংসী প্রত্যাবর্তন শ্রেয়সের উপর অধিনায়কত্বের চাপ আরও বাড়াবে কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

১৫ বলেই অর্ধশতরান, সূর্যের বিধ্বংসী প্রত্যাবর্তন

২০২৬ সালের আইপিএল -এর পর এই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নেমেছিলেন সূর্যকুমার। কলকাতায় হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে চার নম্বরে ব্যাট করতে নামেন তিনি। তার পরেই শুরু হয় সূর্য-ঝড়। মাত্র ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। স্ট্রাইক রেট ২৮৫.৭১।

সূর্যের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে হায়দরাবাদের বোলাররা কার্যত অসহায় হয়ে পড়েন। ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় মুম্বই। সাত উইকেটে ম্যাচ জিতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু করে তারা

Continue Reading

Previous: কিউয়িদের বিরুদ্ধে টেস্ট দলে গুরনূর, বাদ কুলদীপ
Next: সোশ্যাল মিডিয়ায় কমান্ডারকে খুনের হুমকি! নজরে আসতেই চাকরি খোয়ালেন ১ সিআরপিএফ জওয়ান

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.