Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • সরকারি হাসপাতালে ভর্তি রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হবে না! নির্দেশ স্বাস্থ্য দফতরের

সরকারি হাসপাতালে ভর্তি রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হবে না! নির্দেশ স্বাস্থ্য দফতরের

Online Desk নভেম্বর 24, 2026
Health-department-1.webp

ওঙ্কার ডেস্ক: সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের আর বাইরে থেকে ওষুধ কিনে আনতে হবে না। চিকিৎসক কোনও ওষুধ বা চিকিৎসার সামগ্রী লিখে দিলে তা বিনামূল্যে দেওয়ার দায়িত্ব নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই। এমনই কড়া নির্দেশ জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ওষুধের নির্ধারিত স্টকে কোনও সামগ্রী না থাকলেও রোগীর পরিবারকে বাইরে পাঠানো যাবে না। স্থানীয়ভাবে তা কিনে রোগীকে সরবরাহ করতে হবে।

সম্প্রতি একাধিক সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। চিকিৎসকেরা প্রেসক্রিপশনের বদলে ছোট কাগজে ওষুধের নাম লিখে দিচ্ছেন। সেই ওষুধ কিনতে রোগীর পরিবারকে ছুটতে হচ্ছে বাইরের দোকানে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে এক শ্রেণির দালালচক্র। বেশি দাম দিয়ে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন রোগীর পরিজনেরা। এবার সেই প্রবণতা বন্ধ করতেই কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওষুধ লেখার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানতে হবে। চিকিৎসকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত অফিসিয়াল প্রেসক্রিপশন পেপার ব্যবহার করতে হবে। সেখানে চিকিৎসকের স্বাক্ষরের পাশাপাশি বড় হাতের অক্ষরে নাম লিখতে হবে। উল্লেখ করতে হবে তাঁর পদবি ও মেডিক্যাল রেজিস্ট্রেশন নম্বরও।

তবে হাসপাতালের স্টকে প্রয়োজনীয় ওষুধ না থাকলে কী হবে? এই প্রশ্নেরও স্পষ্ট জবাব দিয়েছে স্বাস্থ্য দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে, চিকিৎসক কোনও ওষুধ বা চিকিৎসার সরঞ্জাম লিখলে তা হাসপাতালের নির্ধারিত তালিকায় না থাকলেও রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতে বলা যাবে না। সংশ্লিষ্ট হাসপাতালকেই সেই ওষুধ বা সামগ্রী সংগ্রহ করে বিনামূল্যে দিতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতিও বেঁধে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের স্টকে কোনও ওষুধ না থাকলে চিকিৎসকের লেখা প্রেসক্রিপশন দ্রুত সুপারিনটেনডেন্ট, নন-মেডিক্যাল ডেপুটি সুপার অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের কাছে পাঠাতে হবে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে স্থানীয়ভাবে তা কিনতে হবে।

Continue Reading

Previous: হাসপাতালের চিকিৎসা এলাকায় হকার প্রবেশে নিষেধাজ্ঞা, কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর
Next: সিউড়ি থানায় ফের হাজিরা টুলুর, তিন দিনে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026

You may have missed

New-Project-76.webp

দু’দিনের টানা বৃষ্টিতেই ডুবল দাসপুর, জলের তলায় বিঘের পর বিঘে সবজি, মাথায় হাত চাষিদের

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-75.webp

ইপিজি রিপোর্ট অতীত, ভবিষ্যতের দিকে তাকাতে চায় ভারত: নেপাল প্রসঙ্গে স্পষ্ট বার্তা বিক্রম মিশ্রির

Online Desk নভেম্বর 24, 2026
suvendu-voter.jpg

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk নভেম্বর 24, 2026
New-Project-74.webp

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি! আপত্তি তুলে কমিশনারকে চিঠি দেবে তৃণমূল

Online Desk নভেম্বর 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.