Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অভিষেকের ঝোড়ো হাফ সেঞ্চুরি, বরোদাকে উড়িয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু বাংলার

অভিষেকের ঝোড়ো হাফ সেঞ্চুরি, বরোদাকে উড়িয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু বাংলার

Online Desk নভেম্বর 26, 2025
SMA-T.jpg

স্পোর্টস রিপোর্টার : দাপুটে জয় দিয়েই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু করল বাংলা। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বরোদাকে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল।

১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ১৭.১ ওভারেই। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৪ বলে সর্বাধিক ৫০ রান করেন ওপেনার অভিষেক পোড়েল। অপর ওপেনার করণ লাল ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন, মেরেছেন ১টি চার ও চারটি ছয়। শাকির হাবিব গান্ধী ৪ বলে ৬ ও অভিমন্যু ১৫ বলে ১৬ রান করেন।

এরপর সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদের অবিচ্ছেদ্য জুটি বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শাহবাজের ২১ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস সাজানো তিনটি চার ও ২টি ছয় দিয়ে। ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন সুদীপ। নিনাদ রাথভা নেন ২ উইকেট।

এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। এই ম্যাচে হার্দিক পাণ্ডিয়াকে পায়নি বরোদা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বরোদা তোলে ১৮১ রান। সাতে নেমে ভানু পানিয়া তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া ৩০ বলে ৩৯, শিবালিক শর্মা ১৩ বলে ৩২ ও শাশ্বত রাওয়াত ১৭ বলে ২৬ রান করেন। জিতেশ শর্মা ৭ বলে ৪ রানের বেশি করতে পারেননি।

সক্ষম চৌধুরী ৩ ওভারে ২৪ ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৩৮ রান খরচ করে দুটি করে উইকেট নেন। মহম্মদ শামি ৪ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। সায়ন ঘোষ ৩ ওভারে ২৭ ও শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৬ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ২৬ রান দেন, তবে কোনও উইকেট পাননি।

Post Views: 201

Continue Reading

Previous: ভারতীয় ক্রিকেটের এই লজ্জার হারের দায় কার !
Next: মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ সের্জিও লোবেরা

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.