Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ সের্জিও লোবেরা

মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ সের্জিও লোবেরা

Online Desk নভেম্বর 26, 2025
Sarjo.jpg

স্পোর্টস রিপোর্টার : মোহনবাগান সুপার জায়ান্টের কোচ বদল হলো। হোসে মোলিনার জায়গায় সবুজ-মেরুনের নতুন হেড স্যার হলেন সের্জিও লোবেরা রডরিগেজ। বাকি মরসুমের জন্য তিনিই দলের কোচিং দায়িত্ব সামলাবেন। বুধবার তাঁর সঙ্গে চুক্তি হলো মোহনবাগান সুপার জায়ান্টের। জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, বিশাল কাইথদের নিয়ে ৩০ নভেম্বর থেকেই অনুশীলনে নেমে পড়ছেন তিনি।

ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন এই স্প্যানিশ কোচ। তাঁর ঝুলিতে রয়েছে আইএসএল শিল্ড এবং লিগ জয়ের অভিজ্ঞতা। রয়েছে বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও। তাঁর এই সাফল্যের কথা মাথায় রেখেই বাকি মরসুমের জন্য সের্জিওর উপর আস্থা রাখছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট।

চুক্তিতে সই করার পর এমবিএসজি মিডিয়া টিমকে সের্জিও বলেন, ‘‘মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।’’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’’

Post Views: 203

Continue Reading

Previous: অভিষেকের ঝোড়ো হাফ সেঞ্চুরি, বরোদাকে উড়িয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু বাংলার
Next: শীত বিদায়! বঙ্গজুড়ে কি বাড়বে তাপমাত্রা?

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.