Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শীত বিদায়! বঙ্গজুড়ে কি বাড়বে তাপমাত্রা?

শীত বিদায়! বঙ্গজুড়ে কি বাড়বে তাপমাত্রা?

Online Desk নভেম্বর 27, 2025
kolkata.jpg

ওঙ্কার ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামী কয়েক দিনের মধ্যেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সিস্টেমের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। আগামী দু’দিন সেখানে তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে, নভেম্বরের শেষ সপ্তাহেও বাংলায় শীতের ঠিকমতো আমেজ নেই। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের কাছাকাছি। তবে বুধবার থেকে তাপমাত্রা আবার খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর গতিপথ কোন দিকে সরে যায়, তার ওপরই নির্ভর করবে নভেম্বরের শেষ কয়েক দিনে রাজ্যের আবহাওয়ার চূড়ান্ত রূপরেখা।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার—কোনও জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রাও স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
পরবর্তী সম্ভাব্য আবহাওয়ার চিত্র
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় এবং শ্রীলঙ্কার কাছের নিম্নচাপ—দুটি আবহাওয়াগত পরিস্থিতির জেরে আগামী দিনগুলোয় রাজ্যের আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রায় সামান্য ওঠানামা দেখা দিতে পারে। আবহাওয়াবিদদের মতে, এখনই জাঁকিয়ে শীত নামার সম্ভাবনা কম। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের স্পষ্ট আভাস মিলতে পারে।

Post Views: 205

Continue Reading

Previous: মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ সের্জিও লোবেরা
Next: ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে হামলা আমেরিকায়; কঠোর সতর্কবার্তা ট্রাম্পের

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.