Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • খেলা
  • মুস্তাকে ঝাড়খন্ডকে হারাল বাংলা

মুস্তাকে ঝাড়খন্ডকে হারাল বাংলা

Online Desk নভেম্বর 18, 2026
WhatsApp-Image-2026-11-18-at-15.52.21.jpeg

স্পোর্টস ডেস্ক: সৈয়দ মুস্তাক আলিতে জয় বাংলার। এদিন ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৭ উইকেটে সহজ জয় পেল বাংলা। প্রথমে ব্যাট করে ১৪৮ রান তোলে ঝাড়খণ্ড। জবাবে ৮ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টিম বেঙ্গল।শুরুটা ভালো করেও বড় রান তুলতে পারেনি ঝাড়খণ্ড। ওপেনে নেমে শিখর মোহন খেলেন ২৬ বলে ৪২ রানের ইনিংস। আর এক ওপেনার উৎকর্ষ সিং আউট হন ১৮ বলে ২৩ করে। দুই ওপেনার আউট হওয়ার পরেই ধস নামে ঝাড়খণ্ডের ইনিংসে। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। একটা প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান তিনে নামা বিরাট সিং। ৪৫ রানের লড়াকু ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৮ তোলে ঝাড়খণ্ড।

কম রানের টার্গেট তাড়া করতে নেমে শুরতেই করণ লালের (১০) উইকেট হারায় বাংলা। এখান থেকে দলের হাল ধরেন অভিষেক পোড়েল ও অভিমন্যু ঈশ্বরন। আর ঘুরে তাকাতে হয়নি বাংলাকে। ৯২ রানের জুটি গড়েন দু’জনে। একটুর জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় অভিষেকের। ৩৪ বলে ৪৯ রান করে আউট হন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস তাকে দলে না নিলেও অভিষেকের ব্যাট হাতে তান্ডব সত্যিই একটা জবাব দেওয়া গেলো আর বাংলাও জিতলো। শাকির হাবিব গান্ধী ফেরেন ১৪ রানে।তবে বাকি কাজটা করে দেন ক্যাপ্টেন অভিমন্যু নিজেই। ৪৮ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ছয়টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো ছিল এই ক্যাপ্টেন্স নক। ১১ রানে নট আউট থেকে তাঁকে সঙ্গ দেন যুবরাজ কেশওয়ানি। ১৮.৪ ওভারে ম্যাচ জিতে যায় বাংলা। প্রথম ম্যাচে কর্নাটকের কাছে হারার পরে চণ্ডীগড় ও ঝাড়খণ্ডের বিরুদ্ধে জিতে গেল বাংলা। তিন ম্যাচে আট পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। এখন দেখার নকআউটে যেতে পারে কিনা টিম বেঙ্গল।

Continue Reading

Previous: কলকাতায় আসছে যুদ্ধজাহাজ আইএনএস সুমেধা ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষও
Next: চকোলেটের লোভ দেখিয়ে শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ, ইন্দাসে গ্রেফতার কিশোর

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.