Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তাহাউরকে নিয়ে বিশেষ বিমান বৃহস্পতিবার ভারতে পৌঁছবে, রাখা হবে তিহার জেলে

তাহাউরকে নিয়ে বিশেষ বিমান বৃহস্পতিবার ভারতে পৌঁছবে, রাখা হবে তিহার জেলে

Online Desk এপ্রিল 10, 2025
20250410_100812.jpg

ওঙ্কার ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে নিয়ে বৃহস্পতিবার ভারতে পৌঁছবে বিশেষ বিমান, এমনটাই খবর সূত্রের। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতে আনার পর ওই সন্ত্রাসীর ঠিকানা হবে তিহার জেল।

ভারতে প্রত্যর্পণ ঠেকাতে দু বার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। কিন্তু মার্কিন আদালত তার আর্জি খারিজ করে দেয়। ফলে ভারতে ফেরা অবশ্যাম্ভাবী হয়ে ওঠা। তাকে ফেরাতে তোড়জোড় শুরু করে দেয় নয়াদিল্লি। বিশেষ বিমানে চাপিয়ে তাকে আনা হচ্ছে ভারতে। সূত্রের খবর, রানাকে নিয়ে ভারতীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ বিশেষ বিমানটি ছেড়েছে। সেই বিমানে ভারতের গোয়েন্দা আধিকারিকরাও রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিমানটি ভারতে অবতরণ করবে বলে জানা গিয়েছে। রানা দিল্লিতে পৌঁছনোর পর, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাকে গ্রেফতার করবে। গ্রেফতারের পর ওই সন্ত্রাসীকে তিহার জেলে রাখা হবে। জেল সূত্রে খবর, তার থাকার জন্য সমস্ত প্রস্তুতি সারা হয়েছে। রানার প্রত্যর্পণকে ঘিরে কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতে পৌঁছনোর পর, সন্ত্রাসী হামলার মূল চক্রীকে দিল্লির একটি বিশেষ এনআইএ আদালতে তোলা হবে। যেহেতু মামলাটির শুনানি হবে দিল্লিতে, তাই তাকে মুম্বই পাঠানো হবে না। রানাকে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজির করা হতে পারে, সেখানে একজন এনআইএ বিচারক মামলা শুনতে পারেন।

Post Views: 175

Continue Reading

Previous: ৯০ দিনের জন্য শুল্কনীতি স্থগিত ট্রাম্পের, তবে চিনা পণ্যে শুল্ক বৃদ্ধি ১২৫%
Next: দক্ষিণের ৯ জেলায় বৃষ্টির সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.