Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ৯০ দিনের জন্য শুল্কনীতি স্থগিত ট্রাম্পের, তবে চিনা পণ্যে শুল্ক বৃদ্ধি ১২৫%

৯০ দিনের জন্য শুল্কনীতি স্থগিত ট্রাম্পের, তবে চিনা পণ্যে শুল্ক বৃদ্ধি ১২৫%

Online Desk এপ্রিল 10, 2025
20250405_135418.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর যে শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা স্থগিত করলেন তিনি নিজেই। আগামী ৯০ দিনের জন্য ওই শুল্কনীতি স্থগিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে চিনকে ছাড় দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। চিনা পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।

বুধবার নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘চিন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে অভাব দেখিয়েছে, তার ভিত্তিতে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চিনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ ধার্য করছি। এটা তাৎক্ষণিক কার্যকর হবে।’ তিনি আরও লিখেছেন, ‘৭৫টির বেশি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব প্রতিনিধির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে। দেশগুলো বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রার মানে কারসাজি ও অশুল্ক বাধাসংক্রান্ত বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছাতে আলোচনার অনুরোধ জানিয়েছে।’

উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশ-সহ বিশ্বের বিভিন্ন দেশগুলির পণ্যে শুল্ক বাড়িয়েছিলেন তিনি। যার ফলে অনেক দেশ বিষয়টিকে বাণিজ্য যুদ্ধ বলে মনে করেছিল। শুল্ক প্রত্যাহার করার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে বেশ কয়েকটি দেশ আর্জি জানায়। সেই আবহে এবার চিন ছাড়া বাকি দেশগুলির উপর থেকে বাড়তি শুল্ক স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট।

Post Views: 175

Continue Reading

Previous: নয়া শুল্কনীতির হাত থেকে বাঁচতে ভারতের দিকে বন্ধুত্বের হাত চিনের
Next: তাহাউরকে নিয়ে বিশেষ বিমান বৃহস্পতিবার ভারতে পৌঁছবে, রাখা হবে তিহার জেলে

সম্পর্কিত গল্প

west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026
absguk.png

আমেরিকায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ ভারতীয় যুবক; পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের

Online Desk জুন 7, 2026
vladamir-putin.png

ভারত-চিন সম্পর্কের মধ্যে ঢুকবে না রাশিয়া, সাফ জানালো প্রেসিডেন্ট পুতিন

Online Desk জুন 6, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.