Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সায়নী থেকে অভিষেক, কল্যাণ, একযোগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তুলোধনা তাপসের

সায়নী থেকে অভিষেক, কল্যাণ, একযোগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তুলোধনা তাপসের

Online Desk জুন 12, 2026
TAPAS.jpg

ওঙ্কার ডেস্কঃ দল ভেঙে চুরমার। একদিকে অভিষেক কল্যাণ অন্যদিকে সায়নীর কলকাতায় ফেরা এখন হট টপিক। এই সব বিষয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।
সম্প্রতি কলকাতা বিমানবন্দরে মাস্ক পরে ফিরতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে। সেই প্রসঙ্গে তাপস রায় বলেন, “এরা যা যা করেছে বা বলেছে, বিশেষ করে মহাদেব প্রসঙ্গেও যা বলেছে তা জঘন্য, নক্কারজনক। এর কোনও ক্ষমা হয় না।”
অন্যদিকে, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে বলেন, “ভালই হয়েছে। কল্যাণকে তো আর বাছবেন না। কল্যাণ আসলে লম্বা চওড়া কথা বলতে খুব ব্যস্ত। সেই লম্বা চওড়া কথা এখন ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, বিজেপি-র বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে বলতে পারছে না। মানুষ তো অভ্যাসের দাস। সেই অভ্যাসে এগুলো এখন দলের বিরুদ্ধে বা মমতার বিরুদ্ধে যাচ্ছে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে সুর চড়ান তাপস রায়। তিনি সাফ জানান, এত কিছু করার বা বলার পরে এখনও কেন জেলযাত্রা হচ্ছে না? এটাই এখন বাংলার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন।
তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মিশে যাওয়ার জল্পনা প্রসঙ্গে তাপস রায় বলেন, “কংগ্রেসের আগেও অনেক সর্বনাশ হয়েছে। পুরনো দিনের সব নামী-দামী নেতৃত্বরা কেউই আর নেই। সেই পঞ্চপাণ্ডব, আমার দাদারা সকলেই এখন স্বর্গবাসী। কংগ্রেস যদি এই অবস্থায় নতুন করে নিজেদের আরও সর্বনাশ ডেকে আনতে চায়, তাহলে সেটা তারা করবে।”

Post Views: 74

Continue Reading

Previous: হামলার হুঁশিয়ারি দিয়েও পিছু হঠলেন ট্রাম্প, জানালেন ইরানের সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত
Next: ‘উস্কানিমূলক’ ভাষণ দেওয়ার অভিযোগ, ফের আইনি বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.