Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘উস্কানিমূলক’ ভাষণ দেওয়ার অভিযোগ, ফের আইনি বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়

‘উস্কানিমূলক’ ভাষণ দেওয়ার অভিযোগ, ফের আইনি বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়

Online Desk জুন 12, 2026
MAMATA-AAA.jpg

ওঙ্কার ডেস্কঃ ফের আইনি অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় একটি সভায় ‘উস্কানিমূলক’ এবং ‘বিভ্রান্তিকর’ ভাষণ দেওয়ার অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের হল হেয়ার স্ট্রিট থানায়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ও গুরুতর ধারায় এই মামলা রুজু করা হয়েছে।
সূত্রের খবর, গত ৭ জুন হেয়ার স্ট্রিট থানায় এই লিখিত অভিযোগটি দায়ের করেছেন তুষার কান্তি দাস নামের এক ব্যক্তি। অভিযোগ অনুযায়ী, ঘটনার সূত্রপাত ৯ মার্চ, ২০২৬। সেদিন ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে তৃণমূলের ‘ধরনা মঞ্চ’-এ একটি সভা ছিল। অভিযোগকারীর দাবি, সেই সভা থেকেই এমন কিছু মন্তব্য করা হয়েছে যা রাজ্যের শান্তি-শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।
সূত্রের খবর, ‘ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩’-এর অধীনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ৩টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে রয়েছে, বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করা বা সম্প্রীতি নষ্টের চেষ্টা। অপরাধমূলক ভীতি প্রদর্শন বা উস্কানি। শান্তিভঙ্গ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান বা প্ররোচনা দেওয়া।
হেয়ার স্ট্রিট থানা ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর হিমাদ্রি কাঞ্জিলালকে।

Post Views: 64

Continue Reading

Previous: সায়নী থেকে অভিষেক, কল্যাণ, একযোগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তুলোধনা তাপসের
Next: তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখাবেন কল্যাণও? বিস্ফোরক দাবি বিক্ষুব্ধ আরেক সাংসদের

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.