Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখাবেন কল্যাণও? বিস্ফোরক দাবি বিক্ষুব্ধ আরেক সাংসদের

তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখাবেন কল্যাণও? বিস্ফোরক দাবি বিক্ষুব্ধ আরেক সাংসদের

Online Desk জুন 12, 2026
kalyan-df.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ করা সাংসদদের তালিকা যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। এবার বড় দাবি সামনে আনলেন কোচবিহারের বিদ্রোহী সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। তাঁর দাবি, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বিক্ষুব্ধ সাংসদদের লাইনে রয়েছেন! অর্থাৎ খুব শীঘ্রই তিনি বিক্ষুব্ধ শিবিরে নাম লেখাতে চলেছেন বলে কোচবিহারের ওই সাংসদের দাবি।

উল্লেখ্য, বৃহস্পতিবারই সই জাল কাণ্ডে অভিষেকের মামলা থেকে সরে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সাফ জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকলে তিনি দলে থাকবেন না। অভিষেক অথবা তাঁকে, যে কোনও একজনকে বেছে নেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমোকে বলেছেন কল্যাণ। অভিষেক উদ্ধ্বত বলেও তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত তৃণমূলের যে ১৯ জন সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে পৃথক ব্লকের স্বীকৃতির জন্য আর্জি জানিয়েছিলেন সেই তালিকায় সই রয়েছে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার। তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ তিনি। এর আগে ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত কোচবিহারেরই সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন জগদীশ। ২০২৪ সালে লোকভা ভোটে কোচবিহার কেন্দ্রে জোড়াফুল শিবিরের হয়ে লড়াই করে জয়ী হন। এদিন কল্যাণ প্রসঙ্গে মন্তব্য করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। জগদীশ বলেন, ‘তৃণমূল দলটা চালায় কর্পোরেট সংস্থা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সংগঠন দেখতেন, দল দেখতেন তাহলে এই ফল হত না। আমরাই আসল তৃণমূল। দলের প্রতীকের জন্য আমরা দাবি জানাব।’

Post Views: 87

Continue Reading

Previous: ‘উস্কানিমূলক’ ভাষণ দেওয়ার অভিযোগ, ফের আইনি বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়
Next: রোম্যান্সের টানে টিন্ডারে পরিচয়, ৫২ লক্ষ টাকা খুইয়ে প্রতারণার শিকার মহিলা বিচারক

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.