Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কৌশিকী পাওনা তারাপীঠ স্পেশাল ট্রেন, তারাপীঠ ভক্তদের জন্য দারুন খবর

কৌশিকী পাওনা তারাপীঠ স্পেশাল ট্রেন, তারাপীঠ ভক্তদের জন্য দারুন খবর

Online Desk সেপ্টেম্বর 13, 2023
WhatsApp-Image-2023-09-13-at-12.48.55.jpeg

শেখ এরশাদ,কলকাতা: তারামায়ের ভক্তদের জন্য সুখবর।কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে পূর্ব রেলের উদ্যোগ। রাখা হলো বিশেষ ট্রেনের ব্যবস্থা।
আগামী ১৪ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ১৪,১৫ এবং ১৬ ই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত বিশেষ মেইল বা এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল । Cpro ইস্টার্ন রেলওয়ে কৌশিক মিত্র জানান এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৫ টা বেজে ৪৫ মিনিটে এবং রামপুরহাটে পৌঁছাবে সকাল ৯.৫০ মিনিটে। পরবর্তীতে এটি পুনরায় রামপুরহাট থেকে ১১টা বেজে ০৫ মিনিটে ছাড়বে এবং হাওড়ায় পৌঁছাবে দুপুর ৩ টে বেজে ০৫ মিনিটে। এই বিশেষ ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা,বোলপুর এবং সাঁইথিয়াতেও দাঁড়াবে।

কথিত আছে, কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধিলাভ ঘটে, আশাতীত সাফল্য লাভ করতে পারেন ভক্তরা। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়।শাক্ত বাঙালিদের কাছে এই অমাবস্যার গুরুত্ব যে কত বড়, তা তারাপীঠে এইসময় গেলেই বোঝা যায়।কৌশিকী অমাবস্যা মানে তারাপীঠে উৎসবের আমেজ শুরু হয়ে যায়। প্রতি বছরই তাই এই উপলক্ষ্যে তারাপীঠে অগণিত ভক্তের ভিড় হয়ে থাকে। ইতিমধ্যেই ভক্তরা আসতে শুরু করে দিয়েছেন তারাপীঠে । কাজেই কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত পূর্ব রেলের করা এই বিশেষ ট্রেনের ব্যবস্থা তারাপীঠ যাত্রীদের কাছে এক দারুন পাওয়াও বটে।

Post Views: 117

Continue Reading

Previous: দলীয় কর্মীদের জীবনযাত্রা জানতে প্রশ্নমালা তৈরি করলো সিপিআইএম
Next: ভিয়েতনামে বিধ্বংসী আগুন, মৃত ৫০ জনের বেশী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.