Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • মঙ্গলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ তারেক রহমানের, মন্ত্রিসভায় কারা থাকছেন?

মঙ্গলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ তারেক রহমানের, মন্ত্রিসভায় কারা থাকছেন?

Online Desk ফেব্রুয়ারি 16, 2026
tarique-ss.jpg

ওঙ্কার ডেস্ক: বিপুল ভোটে বাংলাদেশের সংসদ নির্বাচনে জয়লাভের পর মঙ্গলবার সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। বিএনপি সূত্রে খবর, মন্ত্রিসভা ছোট রাখতে চাইছেন তারেক।

মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে এখনও পর্যন্ত যাদের নাম নিয়ে আলোচনা চলছে তারা হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ, মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খন্দকার মোশারফ হোসেন, আব্দুল মঈন খান, এ জেড এম জাহিদ হোসেন এবং দলের দুই ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সহ বেশ কয়েকজন। এ ছাড়াও দলের মহিলা সাংসদদের মধ্যে মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন, সেলিমা রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়াদের। তরুণ মুখ হিসেবে তারেকের মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন লক্ষীপুর সদর আসন থেকে বিজয়ী বিএনপি’র শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, টাঙ্গাইল পাঁচ থেকে নির্বাচিত সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা ছয় আসনে জয়ী ইশরাক হোসেন।

উল্লেখ্য, একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের তারেক রহমান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে সূত্রের খবর, মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেকের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও খালেদা পুত্রের ক্ষমতায় ফেরার সাক্ষী থাকবেন না বলে জানা গিয়েছে। ইসলামাবাদের তরফে প্রতিনিধিত্ব করবেন পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল। ভারতের তরফে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তবে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের থাকার কথা রয়েছে।

Post Views: 78

Continue Reading

Previous: মার্চের মধ্যে ইরাবতীর অতিরিক্ত জল আর পাকিস্তানে যাবে না, সিদ্ধান্ত ভারতের
Next: জয় দিয়ে আইএসএলের অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.