Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেরিতে স্কুলে আসায় ১০০ বার ওঠবোস, অসুস্থ হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর

দেরিতে স্কুলে আসায় ১০০ বার ওঠবোস, অসুস্থ হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর

Online Desk নভেম্বর 16, 2025
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের বিভিন্ন স্কুলে ঘটা করে পালিত হয়েছে শিশু দিবস। যে দিনটি পালন করা হয় শিশুদের প্রতি যত্ন এবং মমতা দেখানোর উৎসব হিসেবে। কিন্তু শিশুদিবসেই শিক্ষকের অমানবিক ফরমানের জেরে মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর। ১০ মিনিট দেরিতে স্কুলে পৌঁছেছিল ওই পড়ুয়া। আর তার শাস্তি হিসেবে তাকে ১০০ বার ওঠবোস করায় শিক্ষক। তার ফলে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, ১২ বছর বয়সী ওই ছাত্রীর নাম কাজল গোন্দ। ভাসাইয়ের শ্রী হনুমন্ত বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পাঠরতা ছিল সে। শুক্রবার ১০ মিনিট দেরিতে স্কুলে পৌঁছয় সে। আর তার শাস্তি হিসেবে শিক্ষক ১০০ বার ওঠবোস করতে বাধ্য করায় বলে অভিযোগ। মৃত ছাত্রীর পরিবারের দাবি, তা শেষ করার কিছুক্ষণ পরেই, পিঠে অসহ্য যন্ত্রণা হয় কাজলের। এই অবস্থায় কাজল যখন বাড়ি ফেরে তখন তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। পরিবার তাকে নালাসোপাড়ার একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে, তাকে মুম্বইয়ের জেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কাজলের।

কাজলের পরিবারের অভিযোগ, শিক্ষক ওই নাবালিকাকে কঠোর শাস্তি দেওয়ার কারণে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হয়ে মৃত্যু হয়। পরিবারের আরও দাবি, জোর করে ওঠবোস করতে বাধ্য করার কারণে তার ব্যথা আরও বেড়ে গিয়েছিল।
শিক্ষকের এমন অমানবিক শাস্তির ফলে পড়ুয়া মৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Post Views: 80

Continue Reading

Previous: ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড বিজেপিপন্থী শিক্ষকের
Next: দিল্লি বিস্ফোরণের তদন্তের মাঝে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ২ এফআইআর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.