Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিস্ফোরণের তদন্তের মাঝে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ২ এফআইআর

দিল্লি বিস্ফোরণের তদন্তের মাঝে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ২ এফআইআর

Online Desk নভেম্বর 16, 2025
al-falah-d.jpg

ওঙ্কার ডেস্ক: প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় এই বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়েছে। সেই আবহে আগেই আল ফালাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছিল ইউজিসি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কার্যকারিতা পর্যালোচনার সময় ইউজিসি এবং ন্যাএসি উভয়ই ‘বড় অনিয়ম’ চিহ্নিত করেছে। এর পরে এই ব্যবস্থা নেওয়া হয়। যার ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলি হস্তক্ষেপ করতে বাধ্য হয়। বিস্ফোরণের পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তের জন্য এর আগে, দিল্লি পুলিশের বিশেষ সেল একটি পৃথক এফআইআর দায়ের করেছিল। ইউএপিএ আইনের আওতায় দায়ের করা এফআইআর ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, আল ফালাহ বিশ্ববিদ্যালয়টি দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদের ধৌজে অবস্থিত। গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে ১৩ জনের জনের মৃত্যু হয়। সেই বিস্ফোরণ যে গাড়ি থেকে হয়েছিল সেটি ছিল আই ২০। যার চালকের আসনে ছিল উমর নবি নামের এক চিকিৎসক। ওই চিকিৎসক আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। ঘটনার তদন্তে ইতিমধ্যে পুলিশের একটি দল ওখলার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে গিয়ে পরিদর্শন করেছে এবং সন্দেহভাজনদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।

Post Views: 197

Continue Reading

Previous: দেরিতে স্কুলে আসায় ১০০ বার ওঠবোস, অসুস্থ হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর
Next: ঘাড় ও মেরুদণ্ডের ব্যথায় কাহিল শুভমন ! চিকিৎসার জন্য আপাতত হাসপাতালে

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.