Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • প্রায় এক দিন ধরে অচল টিমস-আউটলুক-কোপাইলট, দুঃখপ্রকাশ মাইক্রোসফটের, কারণ ব্যাখ্যা সংস্থার

প্রায় এক দিন ধরে অচল টিমস-আউটলুক-কোপাইলট, দুঃখপ্রকাশ মাইক্রোসফটের, কারণ ব্যাখ্যা সংস্থার

Online Desk নভেম্বর 14, 2026
New-Project-58.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: টানা প্রায় ২৪ ঘণ্টা। বিশ্বের কোটি কোটি মানুষের কাজ, মেল, মিটিং, সব থমকে ছিল। মাইক্রোসফট টিমস, আউটলুক আর কোপাইলট এআই একসঙ্গে বিকল হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। অবশেষে এই বিপর্যয় নিয়ে মুখ খুলল মাইক্রোসফট। গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করার পাশাপাশি তারা সাফ জানিয়ে দিল, এর পিছনে কোনও সাইবার হামলা নেই, কোনও ম্যালিসিয়াস কার্যকলাপও নেই।

মাইক্রোসফটের বক্তব্য, অনেক আগের এক নেটওয়ার্ক ক্যাপাসিটি আপগ্রেডের সময় থেকে যাওয়া এক প্রযুক্তিগত গলদের জেরেই এই কাণ্ড ঘটেছে। এক্স হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, গ্রাহক ও অংশীদারদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য তারা গভীরভাবে দুঃখিত। গ্রাহকরা তাদের পরিষেবার উপর যে ভরসা রাখেন, তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে মাইক্রোসফট। এখন পরিষেবা ফেরানোর কাজ চলছে। পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। তবে সব পরিষেবা কখন পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও নির্দিষ্ট কোনও সময়সীমা দিতে পারেনি সংস্থা।

এই বিভ্রাটের নেপথ্যে সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে নেই বলেও স্পষ্ট করে দিয়েছে মাইক্রোসফট। তাদের দাবি, সম্প্রতি নেটওয়ার্কে একটি পরিবর্তন আনার পর পুরনো আপগ্রেডের এক সমস্যা আবার মাথা চাড়া দেয়। সেখান থেকেই বিপত্তি। মূল সমস্যাটি মিটিয়ে ফেলা হয়েছে। বাকি গ্রাহক ও অঞ্চলে পরিষেবা ফেরানোর কাজ নিরন্তর চলছে বলে জানিয়েছে সংস্থা। তবে একসঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় কাজ, যোগাযোগ আর মেলের জন্য মাইক্রোসফটের উপর নির্ভরশীল মানুষজন বিশ্বজুড়ে চরম বিপাকে পড়েন।

এই বিভ্রাটের আঁচ এসে পড়ে ভারতেও। বিশেষ করে বিমান সংস্থাগুলি, যারা মাইক্রোসফটের মেল পরিষেবার উপর নির্ভর করে, তারা সমস্যায় পড়ে। ইন্ডিগো জানিয়েছে, তাদের মেল সাপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাহকদের মেল পেতে সমস্যা হতে পারে। তবে অন্য কাস্টমার সাপোর্ট চ্যানেলগুলি খোলা ছিল। আকাশা এয়ারও জানিয়েছে, তাদের মেল সাপোর্টে দেরি হচ্ছে। যাত্রীদের জরুরি সাহায্যের জন্য ২৪ ঘণ্টার কাস্টমার কেয়ার সেন্টার বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।

অন্যদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের মূল উড়ান পরিচালনায় কোনও প্রভাব পড়েনি। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ অটুট রাখতে সাময়িকভাবে মেল পরিষেবা অন্য মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

শুধু বিমান সংস্থা নয়, ফিনান্সিয়াল সার্ভিসেস ফার্ম আর অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিও গবেষণার সামগ্রী পেতে এবং ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ রাখতে গিয়ে বাধার মুখে পড়ে। ডাউনডিটেক্টরের তথ্য বলছে, ভারতীয় ব্যবহারকারীরা বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রথম সমস্যার মুখোমুখি হন। শুক্রবার সকাল ৬টার পর থেকে রিপোর্ট আবার বাড়তে থাকে।

মাইক্রোসফট জানিয়েছে, বিপুল চাহিদার কথা মাথায় রেখে একসঙ্গে বড় কোনও রিস্টার্ট না করে ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করা হচ্ছে। প্রতিটি ধাপে পরিষেবার স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে। এতে সময় কিছুটা বেশি লাগছে, তবে স্থায়ীভাবে পরিষেবা ফেরানো যাবে বলেই দাবি সংস্থার।

বিশ্বজুড়ে ৭০টিরও বেশি দেশে এই বিভ্রাট ছড়িয়ে পড়েছিল। সংকট যখন তুঙ্গে, তখন ডাউনডিটেক্টরে আউটলুকের সমস্যা নিয়ে ১ লক্ষ ৩০ হাজারের বেশি রিপোর্ট জমা পড়ে। ক্লাউড ইকোসিস্টেমের উপর নির্ভরশীল ব্যবসাগুলির জন্য এই ঘটনা শুধু অ্যাপ বন্ধ থাকার বিষয় ছিল না। মেল, কর্মক্ষেত্রের যোগাযোগ আর এআই-সহায়তা সরঞ্জাম একসঙ্গে বিকল হয়ে যাওয়ায় একাধিক অঞ্চলে দৈনন্দিন প্রাতিষ্ঠানিক কাজকর্ম পুরোপুরি থমকে যায়।

Continue Reading

Previous: ১৪ নভেম্বর ২০২৬: ১২টি রাশির ভাগ্য কেমন কাটবে?
Next: নগ্ন ছবির বদলে যুদ্ধের গোপন পরিকল্পনা! পাক গুপ্তচরকে তথ্য পাচারের অভিযোগ ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.