Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কোন কারণে দুর্ঘটনায় ধ্বংস হল তেজস?

কোন কারণে দুর্ঘটনায় ধ্বংস হল তেজস?

Online Desk নভেম্বর 22, 2025
tejas.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের তৈরি যুদ্ধবিমান তেজস শুক্রবার দুবাইয়ে দুর্ঘটনার মুখে পড়েছিল। এয়ার শো চলাকালীন ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। এর ফলে মৃত্যু হয়েছে পাইলট উইং কমান্ডার নমনশ স্যালের। কিন্তু কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ? যদিও কী কারণে এই দুর্ঘটনা, সে বিষয়ে ভারতীয় বায়ুসেনার তরফে কিছু জানানো হয়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, তেজসের পাইলট শূন্যে বিশেষ কৌশল দেখানোর চেষ্টা করছিলেন। যেটি ‘ব্যারেল রোল’ নামে পরিচিত। বিশেষ এই কৌশলে যুদ্ধবিমানটি এক বার উল্টে গিয়ে আবার সোজা হয়। ঘুরতে থাকে গোলাকার কক্ষপথে। ওয়াকিবহাল মহলের মতে যুদ্ধবিমানের ক্ষেত্রে এই কৌশল মোটেও কঠিন নয়। তবে যখন এই কৌশল দেখানো হয় তখন পাইলট একেবারে উলটে যান জেটের মধ্যে, অর্থাৎ তাঁর পা উপরে এবং মাথা নীচের দিকে থাকে। অনুমান করা হচ্ছে, এই সময়ে কিছু একটা গোলমাল হয়েছে। শুক্রবার তেজস দুর্ঘটনার মুখে পড়ার আগে বিশেষ কৌশল দেখাতে যুদ্ধবিমানটিকে খানিকটা উপরে তুলেছিলেন পাইলট। তার পর উল্টে যায়। দেখা যায় জেটটি আর সোজা হতে পারেনি। মনে করা হচ্ছে ওই সময়ে পাইলট নিয়ন্ত্রণ হারান। এর পর মাটিতে আছড়ে পড়ে।

উল্লেখ্য, শুক্রবার দুবাইয়ে দুপুর ২টো ৮ মিনিটে (স্থানীয় সময়) তেজস ভেঙে পড়ার পর বায়ুসেনার তরফে বিবৃতি প্রকাশ করে পাইলটের মৃত্যুর খবর জানানো হয়। ভারতীয় প্রযুক্তিতে নির্মিত তেজস ২৪ বছরে এই নিয়ে দুবার দুর্ঘটনার মুখে পড়ল। এই লাইট কমব্যাট এয়ারক্র্যাফট ভারতীয় প্রযুক্তিতে তৈরি হলেও এটির ইঞ্জিন এসেছে মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক থেকে।

Post Views: 200

Continue Reading

Previous: “ডোলা রে ডোলা” জিতেছিল জাতীয় পুরস্কার! টানা ১৫ দিন মাটিতে শুয়ে সরোজ খান নির্দেশ দিয়েছিলেন মাধুরী-ঐশ্বর্যাকে
Next: টাটা স্টীলের দশম সংস্করণ উদযাপন, অ্যাম্বাসেডার কিংবদন্তী কেনি বেডনারেক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.