Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে পঞ্চায়েতি রাজ প্রতিনিধিদের জন্য পেনশন, দ্বিগুণ ভাতার প্রতিশ্রুতি তেজস্বীর

বিহারে পঞ্চায়েতি রাজ প্রতিনিধিদের জন্য পেনশন, দ্বিগুণ ভাতার প্রতিশ্রুতি তেজস্বীর

Online Desk অক্টোবর 26, 2025
20251026_163218.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটমুখী বিহারে বড় প্রতিশ্রুতি আরজেডি নেতা তেজস্বী যাদবের। রাষ্ট্রীয় জনতা দলের নেতা রবিবার বলেন, ইন্ডিয়া জোট সে রাজ্যে ক্ষমতায় এলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধিদের জন্য একাধিক কল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হবে। লালুপুত্রের প্রতিশ্রুতি, ইন্ডিয়া জোট যদি রাজ্যে আগামী দিনে সরকার গঠন করে, তাহলে তাঁদের ভাতা দ্বিগুণ করা হবে। শুধু তাই নয়, পেনশন সুবিধা চালু করা হবে এবং পর্যাপ্ত বীমা কভারেজ দেওয়া হবে।

রবিবার সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদব বলেন, পঞ্চায়েত এবং গ্রাম কাছারির নির্বাচিত প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে আর্থিক সুরক্ষা এবং সামাজিক সুবিধা দাবি করে আসছেন। তাঁর দল সেই দাবি পূরণ করতে চায় বলে জানান তেজস্বী। তিনি বলেন, ‘পঞ্চায়েত এবং গ্রাম কাছারির প্রতিনিধিরা পেনশন সুবিধা দাবি করে আসছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাঁরা পেনশন পাবেন। তাঁদেরকে ৫০ লক্ষ টাকার বীমা কভারেজও দেওয়া হবে।’ তিনি আরও বলেন, বর্তমানে সমস্ত পঞ্চায়েতি রাজ প্রতিনিধিরা যা ভাতা পাচ্ছেন, ইন্ডিয়া জোট তা দ্বিগুণ করবে।

উল্লেখ্য, নীতিশ কুমার সরকার গত জুন মাসে রাজ্য জুড়ে পঞ্চায়েতি রাজের কর্মী এবং ওয়ার্ড সদস্যদের ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। জেলা পরিষদের সভাপতিদের মাসিক ভাতা ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা, সহ-সভাপতিদের ১০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা এবং ‘মুখিয়াদের’ ৫,০০০ টাকা থেকে ৭,৫০০ টাকা করা হয়েছে। বর্তমানে বিহারে ৮,০৫৩টি গ্রাম পঞ্চায়েত, ৫৩৩টি পঞ্চায়েত সমিতি এবং ৩৮টি জেলা পরিষদ রয়েছে।

Post Views: 83

Continue Reading

Previous: মহারাষ্ট্রে চিকিৎসক ধর্ষণ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত এস আই, তৃতীয় জনের খোঁজে তৎপর পুলিশ
Next: কলকাতার এসএসকেএম হাসপাতালে কিশোরী ধর্ষণ কান্ডে বিস্তারিত ভাবে জানালো নির্যাতিতা

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.