Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাশ্মীরে ‘অপারেশন শিবশক্তি’তে নিহত দুই জঙ্গি

কাশ্মীরে ‘অপারেশন শিবশক্তি’তে নিহত দুই জঙ্গি

Online Desk জুলাই 30, 2025
indian-army.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় সেনার আরও একটি সাফল্য। অপারেশন মহাদেবের পর এবার অপারেশন শিবশক্তিতে সেনার গুলিতে নিহত হল দুই জঙ্গি। জম্মু কাশ্মীরের সীমান্তে দুই সন্দেহভাজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকে আটকানোর চেষ্টা করে ভারতীয় বাহিনী। অভিযোগ, এর পর সেনাকে লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজনরা। ভারতীয় সেনার তরফেও পাল্টা গুলি চালানো হয়। সেই গুলিতে দুই জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সেনার ‘হোয়াইট নাইট কর্পস’ সূত্রে খবর, এদিন সন্দেহভাজন দু’জনকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু আচমকাই গুলিবর্ষণ শুরু হয়। সেনার তরফেও জবাব দেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় হয়। সেই গুলির লড়াইয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই অনুপ্রবেশকারী জঙ্গির। তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভারতে নাশকতার ছক কষতে দুই সন্দেহভাজন জঙ্গি পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। দেঘওয়ার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী তল্লাশি অভিযান জারি রেখেছে। আরও কেউ লুকিয়ে রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে সোমবার শ্রীনগরের কাছে দাচিগাম অরণ্যে তিন জঙ্গি নিহত হয়েছিল। সেনা-পুলিশের যৌথ অভিযানে সেই সাফল্য এসেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানিয়েছেন, নিহত জঙ্গিরা গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। নিহতদের মধ্যে অন্যতম সুলেমান লস্কর-ই-তৈবার সদস্য ছিল। প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর থেকে জম্মুকাশ্মীরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জঙ্গিদের খোঁজে একাধিক সময়ে তল্লাশি চালানো হয়েছে।

Post Views: 248

Continue Reading

Previous: বেশ কয়েকবছর পর আবারও মহিষাসুরমর্দিনী রূপে পর্দায় আসছেন অভিনেত্রী পায়েল দে
Next: খেলার মাঠে কাঁটা রাজনীতির; শিখর বনাম আফ্রিদি দ্বন্দ্বে ভারত-পাকিস্তান সেমিফাইনাল অনিশ্চিত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.