Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রাথমিকের খাতায় নম্বর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পার্থ এবং মানিকের বিরুদ্ধে

প্রাথমিকের খাতায় নম্বর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পার্থ এবং মানিকের বিরুদ্ধে

Online Desk জানুয়ারি 4, 2025
partha-manik.jpg

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় এক নম্বর নিয়ে ষড়যন্ত্র করেছেন পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য। সিবিআই এর জমা দেওয়া চার্জশিটে এমনই দাবি করা হয়েছে। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। গোটা বিষয়টির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। এই তদন্তে এবার নয়া তথ্য উঠে এলো কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। সিবিআই এর অভিযোগ, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্য নম্বর নিয়ে ষড়যন্ত্র করেছেন।

গোয়েন্দাদের দাবি, পরীক্ষায় এক নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আর এর ফলে বঞ্চিত হয়েছেন ১৫৮ জন চাকরিপ্রার্থী। আদালতে জমা দেওয়া চার্জশিটে এই দাবি করেছে সিবিআই। ২০১৪ সালের টেট পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে চাকরিপ্রার্থীরা প্রশ্ন তুলেছিলেন। দাবি করা হয়, বাংলা মাধ্যমের প্রশ্নপত্রে একটি প্রশ্নের দুটি উত্তর সঠিক ছিল। প্রথম এবং দ্বিতীয় বিকল্প— উভয়ই সঠিক ছিল। তাই যে কোনও একটি পছন্দ নির্বাচন করলে নম্বর পাওয়ার কথা। কিন্তু অভিযোগ যাঁরা প্রথম বিকল্প বেছে নিয়েছিলেন তাঁদেরকে নম্বর দেওয়া হয়নি। প্রশ্ন নিয়ে যখন বিতর্ক তৈরি হয়, তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়। যারা প্রথম বিকল্প বেছে নিয়েছিলেন তাদেরকে এক নম্বর দেওয়ার। তবে সেই সঙ্গে বেঁধে দেয় কয়েকটি শর্ত। যেগুলি হল, প্রথমত যাঁদের প্রশিক্ষণ রয়েছে, দ্বিতীয়ত, এক নম্বরের জন্য যারা পাশ করতে পারেননি, তৃতীয়ত, বাংলা মাধ্যমে যারা পরীক্ষা দিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, পর্ষদের নির্ধারণ করা শর্তে বাড়তি এক নম্বর পাওয়ার যোগ্য ছিলেন মোট ৪২৮ জন চাকরিপ্রার্থী। কিন্তু প্যানেল প্রকাশের সময় পর্ষদ ১৫৮ জন চাকরিপ্রার্থীকে বঞ্চিত করে ২৭০ জনের নাম প্রকাশ করে।

Post Views: 96

Continue Reading

Previous: ফেসবুক নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের, মা,বাবার অনুমতি ছাড়া খোলা যাবে না অ্যাকাউন্ট
Next: দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল-অভিজিতের মধ্যে বাকবিতণ্ডা, অশ্রাব্য গালিগালাজ, সরগরম রাজ্য রাজনীতি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.