Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • থাইল্যান্ডে ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, মৃত্যু ২২ জনের

থাইল্যান্ডে ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, মৃত্যু ২২ জনের

Online Desk জানুয়ারি 14, 2026
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা থাইল্যান্ডে। একটি যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। বুধবার ক্রেনটি ট্রেনের ওপর ভেঙে পড়ায় লাইনচ্যুত হয় রেলগাড়িটি। যার ফলে এই দুর্ঘটনা ঘটে।

রিপোর্ট অনুসারে, থাইল্যান্ডের নাখন রাচাসিমা প্রদেশে এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ কর্তা থাচাপন চিননাওং সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দুর্ঘটনার ফলে ২২ জন নিহত হয়েছেন। জখম হয়েছেন ৮০ জন। আহত দের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। যে প্রদেশে এই ঘটনা ঘটেছে সেই নাখন রাচাসিমা প্রদেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে অবস্থিত। এই প্রদেশের জনসংযোগ দফতর দুর্ঘটনার পর একটি বিবৃতি প্রকাশ করেছে। যাতে বলা হয়েছে, ‘একটি ক্রেন ট্রেনটির ওপর পড়লে সেটি লাইনচ্যুত হয় এবং আগুন ধরে যায়।’

ঘটনার পর থেকে স্থানীয় সংবাদমাধ্যমগুলি গুরুত্ব সহকারে বিষয়টি দেখাতে থাকে। সম্প্রচারিত লাইভ ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি উদ্ধারকারীরা ত্রাণকাজে হাত লাগিয়েছেন। নাখন রাচাসিমার প্রদেশের সরকারি দফতরের তরফে জানানো হয়েছে, ট্রেনটি ব্যাংকক থেকে উবন রাচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল। সেই সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Post Views: 191

Continue Reading

Previous: উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়ি যাবেন অভিষেক, নন্দনে দেখা করবেন রাজ চক্রবর্তীর সঙ্গে
Next: কর্নাটকে মর্মান্তিক দুর্ঘটনা! ঘুড়ির সুতোয় প্রাণ গেল বাইকচালকের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.