Skip to content
নভেম্বর 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দিল্লির ক্যাফেতে তরুণীকে গণধর্ষণ! গ্রেফতার দুই মহিলা-সহ ৩

দিল্লির ক্যাফেতে তরুণীকে গণধর্ষণ! গ্রেফতার দুই মহিলা-সহ ৩

Online Desk নভেম্বর 25, 2026
harras.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির একটি ক্যাফেতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার বয়স ২২ বছর। পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকার একটি ক্যাফেতে মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে বলে অভিযোগ। এই ঘটনায় আরও কয়েক জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ও তাঁর কয়েকজন পরিচিতের সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই যোগাযোগ ছিল। অভিযুক্তরা দুটি পৃথক ক্যাফেতে কাজ করতেন। ক্যাফে বন্ধ হওয়ার পর সেখানে একটি পার্টির আয়োজন করার পরিকল্পনা করেছিলেন তাঁরা। রাত সাড়ে ১১টা নাগাদ ক্যাফেটি বন্ধ হয়ে যায়। তবে দলের এক সদস্যের কাছে ওই ক্যাফের চাবি থাকায় ভিতরে প্রবেশ করতে কোনও সমস্যা হয়নি। জানা গিয়েছে, ওই দলে তিন মহিলা ও চার পুরুষ ছিলেন। প্রথমে তাঁরা একটি ক্যাফেতে জড়ো হন। সেখান থেকে যান মান্ডাওয়ালি এলাকায়। পরে রাত প্রায় ৩টে নাগাদ প্রীত বিহারের অন্য একটি ক্যাফেতে পৌঁছন। ওই ক্যাফেতেই কাজ করতেন অভিযুক্তদের একজন।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ভোর সাড়ে ৩টে নাগাদ দুই ব্যক্তি তাঁর উপর যৌন নির্যাতন চালান। বাকি সদস্যরাও এই অপরাধে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ। ওই সময় দলের প্রত্যেকেই মদ্যপান করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। পুলিশকে নির্যাতিতা আরও জানিয়েছেন, পার্টি চলাকালীন তিনি মাকে ফোন করেছিলেন। দেরিতে বাড়ি ফিরবেন বলেও জানিয়েছিলেন। অভিযোগ, ঘটনার পর দলের সদস্যরা যে যাঁর মতো বাড়ি ফিরে যান। এরপর ভোর সাড়ে ৫টা নাগাদ পুলিশের দ্বারস্থ হন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ সংক্রান্ত আইনের ধারায় মামলা রুজু করা হয়।
পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজীব কুমার জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত দুই মহিলা ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে। পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Continue Reading

Previous: কলকাতার শহীদ মিনারে গঙ্গা মিশনের স্বাস্থ্য শিবির
Next: ২৫ নভেম্বর ২০২৬: কেমন কাটবে ১২টি রাশির ভাগ্য?

সম্পর্কিত গল্প

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026

You may have missed

nhhfhj.png

যুবরাজের টিপসেই জ্বলে ওঠেন বৈভব

Online Desk নভেম্বর 25, 2026
fyur.png

এএফসির জয়ের ইতিহাস ভুলে ডার্বিতে ফোকাস ইস্টবেঙ্গলের

Online Desk নভেম্বর 25, 2026
WhatsApp-Image-2026-11-25-at-3.07.23-PM-1.jpeg

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা ফের হাই কোর্টে, আপাতত স্থগিত পুরভোট

Online Desk নভেম্বর 25, 2026
India-Market_-Growth-Amid-Investor-Exit.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.