Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • খাদ্য সঙ্কটে তিস্তা পারের হস্তী বাহিনী

খাদ্য সঙ্কটে তিস্তা পারের হস্তী বাহিনী

Online Desk অক্টোবর 31, 2023
20231031_170527.jpg

উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
৪ ঠা অক্টোবর হওয়া উত্তর সিকিমের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা আজও তাজা সাধারণ মানুষের মনে ।তবে সেই ভয়ানক বিপর্যয় যে শুধুই মানব জাতির উপর নেমে এসেছিল তা কিন্তু নয়। ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যপ্রাণ ও।বিপর্যয়ের পর প্রায় এক মাস ধরে মানুষের যাতায়াকারী সড়ক পুন নির্মাণ করা হয়েছে। কিন্তু কেউই নজর রাখেনি জলপাইগুড়ি শহর থেকে সামান্য দুরে পাহাড় পুরের তিস্তার চরে আটকে থাকা ৭০-৮০ টি হাতির একটি পালের দিকে ।
বন বিভাগের পরিভাষায় এই অঞ্চলটি হাতি চলাচলের পথ বা করিডোর।
সেই সুবাদে প্রতি বছরের মতো এবারো অক্টোবর মাসে হাতির পাল খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে পাড়ি দিয়েছিল তিস্তা নদি পেরিয়ে ।
আচমকা তিস্তার চরে চলে আসে সুবিশাল জলরাশি সঙ্গে কাঠ, ঘরবাড়ি, সেনা বাহিনীর ব্যাবহারের বিস্ফোরক সহ একাধিক মৃতদেহ।
নিমেষে তিস্তার চরে চাষের জমিতে ধানের ক্ষেত চাপা পড়ে যায় পলী মাটির কাদায়।
সেই থেকেই তিস্তা নদীর চরে কার্যত অবরুদ্ধ অবস্থায় অবস্থান করছে একটি বড় হাতির পাল।
হাতির পাল দেখতে দেখতেই স্থানিয় গ্রামবাসী ধীরেন দাস জানান, প্রায় ৬০-৭০ টি হাতি রয়েছে, ওদের কোন খাবার নেই সেই কারণে যে কোনো সময়ই তারা শহর মুখি হতে পারে।
এই প্রসঙ্গে জলপাইগুড়ির যৌথ পরিবেশ মঞ্চের অন্যতম সংগঠক বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন,
এত গুলো হাতি প্রায় এক মাস যাবত একটি নির্দিষ্ট এলাকায় অবস্থান করছে অথচ সেখানে নেই পর্যাপ্ত খাদ্য, স্বাভাবিক ভাবেই যে কোনো মুহূর্তে এই হাতির পাল খাদ্যের সন্ধানে শহর মুখী হতে পারে।
বর্তমানে আটকে পড়া ওই হাতি গুলিকে যেমন চিন্তায় রয়েছে বন বিভাগ তেমনি আতঙ্ক রয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Post Views: 60

Continue Reading

Previous: টাটা মোটরসের ক্ষতিপূরণ তৃনমূলের পার্টি ফান্ড থেকে দেওয়া হোক:শুভেন্দু
Next: আধার কার্ডের তথ্য এখন হ্যাকারদের হাতে!

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.