Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ইলেকশন কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে রাজি নয় মমতা সরকার, সরাসরি দিল্লি গিয়ে নালিশ জানাবে তৃণমূল

ইলেকশন কমিশনের নয়া বিজ্ঞপ্তিতে রাজি নয় মমতা সরকার, সরাসরি দিল্লি গিয়ে নালিশ জানাবে তৃণমূল

Online Desk জুলাই 1, 2025
MB-election-commition.png

ওঙ্কার ডেস্ক: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ভোটের লড়াইয়ের রূপরেখা ঘিরে বাড়ছে রাজনৈতিক শিবিরগুলির টানাপড়েন। তারই মধ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি নতুন করে উস্কে দিয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাতের সুর। বিহারে বিশেষ ভোটার তালিকা সমীক্ষার অজুহাতেই পশ্চিমবঙ্গেও গোপনে সমীক্ষা চালানো হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। আর এই অভিযোগকে সামনে রেখেই এবার সরাসরি দিল্লি যাচ্ছেন তৃণমূলের হেভিওয়েট প্রতিনিধিরা।
সাধারণত কোনও ইস্যুতে দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে দলের সাংসদরা থাকেন। কিন্তু এবার নির্বাচনী ইস্যুকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তাতে দলের তিন শীর্ষ মন্ত্রীকে যুক্ত করা হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সদর দফতরে ডেপুটেশন জমা দিতে যাচ্ছেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক, কলকাতার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, তা এই তালিকায় মন্ত্রীদের শামিল হওয়া তার প্রমাণ।
সাম্প্রতিক কমিশনের বিজ্ঞপ্তি ঘিরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অভিযোগ, বিহারের কথা বলা হলেও বাংলাকেই মূল নিশানা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই কয়েকদিন আগেই এই নিয়ে প্রকাশ্যে সরাসরি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সোমবার কমিশনের নতুন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন স্পষ্ট বলেন, বিজেপির নির্দেশেই কমিশন এমন কাজ করছে। তাঁর কথায়, “বিহারের নাম করে বাংলার ভোটার তালিকাই খুঁটিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে এই কারসাজি চলতে দেওয়া হবে না।” তৃণমূল শিবিরের আশঙ্কা, ভোটার তালিকায় নাম বাদ দেওয়া বা ভুয়ো ভোটার যুক্ত করার মতো অভিযোগকে হাতিয়ার করেই বিজেপি বাংলায় নিজের জমি শক্ত করতে চাইছে। আর সেই ষড়যন্ত্রের হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে কমিশন। তাই এবার আর চুপ করে বসে নয়, সরাসরি কমিশনের সদর দফতরে গিয়ে প্রতিবাদ জানানো হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ঘাসফুল শিবির।
বিরোধী শিবিরের একাংশ অবশ্য বলছে, ২০২৬-এর বিধানসভা লড়াইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ও প্রশাসনিক দুই স্তরেই নিজের কৌশল স্পষ্ট করছেন। ভোটার তালিকা রাজ্যের রাজনীতিতে যে কত বড় ফ্যাক্টর হতে পারে, তা আগেই প্রমাণিত। সেই অভিজ্ঞতা থেকেই রাজ্যের শাসক দল চাইছে শুরুতেই কেন্দ্রীয় পদক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে।

Post Views: 255

Continue Reading

Previous: কসবা গনধর্ষণ কান্ডের ৬ দিন পর কড়া হস্তক্ষেপ উচ্চশিক্ষা দফতরের, কলেজ থেকে বহিস্কৃত মনোজিৎ সহ বাকি দুই অভিযুক্ত
Next: অবশেষে বিচ্ছেদের পথে অভিনেত্রী সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তী! নিজেরাই জানালেন সমাজমাধ্যমে

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.