Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২০২১ সালে বিজেপি সমর্থকের নাবালিকা মেয়েকে ধর্ষণ তৃণমূল নেতার, যাবজ্জীবন সাজা শোনাল আদালত

২০২১ সালে বিজেপি সমর্থকের নাবালিকা মেয়েকে ধর্ষণ তৃণমূল নেতার, যাবজ্জীবন সাজা শোনাল আদালত

Online Desk জুলাই 4, 2025
court.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: সালটা ২০২১। রাজ্যের বিভিন্ন এলাকা নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল। অভিযোগ, সেই সময় মালদহে এক বিজেপি সমর্থকের ন’বছরের মেয়েকে ধর্ষণ করেছিল তৃণমূল নেতা। এই ঘটনায় শুক্রবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল মালদহ জেলা আদালত।

জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম রফিকুল ইসলাম। বৃহস্পতিবারই তাঁকে মালদহের অতিরিক্ত নগর দায়রা আদালতের দ্বিতীয় (এডিজে-২ কোর্ট) বিচারক রাজীব সাহা তাঁকে দোষী সাব্যস্ত করেন। কিন্তু ওই দিন দোষী সাব্যস্ত হলেও রায়দান স্থগিত ছিল। শুক্রবার সাজা ঘোষণা করে আদালত। এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী অমিতাভ মৈত্র জানান, রফিকুলের বিরুদ্ধে পকসো আইনে মামলা চলছিল। এই মামলায় মোট ২২ জন সাক্ষ্য দিয়েছেন।

রফিকুলের বিরুদ্ধে অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ২০২১ সালের ৫ জুন নাবালিকাকে ধর্ষণ করেছিল। চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই ঘটনায় শাসকদলের নেতাকে গ্রেফতার করে পুলিশ। তার পর থেকেই কারাবন্দি অভিযুক্ত। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণের ঘটনা ঘটে। সেই সমস্ত হিংসায় নাম জড়ায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। অবশেষে শুক্রবার এই সংক্রান্ত এক মামলায় রায় দিল আদালত। নির্যাতিতা নাবালিকার মা জানান, বিধানসভা ভোটে বিজেপি করার কারণে তাঁদের উপর অত্যাচার করা হয়েছিল।

Post Views: 250

Continue Reading

Previous: শমীকের হাতে ব্যাটন, নতুন সম্পাদক বাছবেন তিনি? চলতি মাসেই কি বিজেপিতে রদবদল?
Next: দলাই লামার উত্তরসূরি বাছাই প্রসঙ্গে থামছে না বিতর্ক, চিনকে নিশানা কিরেন রিজিজুর

সম্পর্কিত গল্প

kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.