Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দলাই লামার উত্তরসূরি বাছাই প্রসঙ্গে থামছে না বিতর্ক, চিনকে নিশানা কিরেন রিজিজুর

দলাই লামার উত্তরসূরি বাছাই প্রসঙ্গে থামছে না বিতর্ক, চিনকে নিশানা কিরেন রিজিজুর

Online Desk জুলাই 4, 2025
dalai-lama.jpg

ওঙ্কার ডেস্ক: দলাই লামার উত্তরসূরি কে হবেন তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন তিব্বতি ধর্মগুরু। এর পর থেকে বিতর্ক তৈরি হয়েছে। দলাই লামাকে হুঁশিয়ারি দিয়ে বেজিং জানিয়েছে পঞ্চদশ দলাই লামার মনোনয়নের জন্য চিনের অনুমোদন লাগবে। যদিও তাদের এই দাবি নস্যাৎ করে দিয়েছে নয়াদিল্লি।

তিব্বতি ধর্মগুরু দলাই লামা জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরি বাছাই করবে গাহদেন ফোড্রাং ট্রাস্ট। এই প্রক্রিয়ায় বাইরের কেউ হস্তক্ষেপ করুন তা তিনি চান না। বৃহস্পতিবার সেই কথার প্রতিধ্বনি শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর কথায়। রিজিজু বলেন, ‘যাঁরা দলাই লামার অনুসরণ করেন, তাঁরা প্রত্যেকেই জানেন, নির্ধারিত সংগঠনই তাঁর উত্তরসূরি বেছে নেবেন। তিনি এবং সেই ট্রাস্ট ছাড়া অন্য আর কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।’ ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছিল বেজিং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছিলেন, ‘শব্দ ব্যবহার ও প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত ভারতের। চিনের অভ্যন্তরণী বিষয়ে নাক গলালে তার প্রভাব দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও পড়বে।’

চিনের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কিরেন রিজিজু। ‘আমি চিনের মন্তব্যে কিছু বলতে চাই না। আমি যা বলছি তা ভক্ত হিসেবে। আমার দলাই লামার প্রতি বিশ্বাস রয়েছে। যাঁরা ওঁকে অনুসরণ করেন তাঁরা চান উনিই নিজের উত্তরসূরি বেছে নিন।’

Continue Reading

Previous: ২০২১ সালে বিজেপি সমর্থকের নাবালিকা মেয়েকে ধর্ষণ তৃণমূল নেতার, যাবজ্জীবন সাজা শোনাল আদালত
Next: বৃষ্টি থেকে রেহাই নেই টানা বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

সম্পর্কিত গল্প

Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
bjp-protest.webp

খাড়্গের ‘বাপ’ মন্তব্যে দেশজুড়ে বিজেপির বিক্ষোভ, ক্ষমা চাইতে হবে, দাবি পদ্ম শিবিরের

Online Desk অক্টোবর 26, 2026
archana.webp

‘বিয়ে না করলে মরা মুখ দেখবে,’ সহকর্মীকে ভিডিও কলে হুমকির পর ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর দেহ

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.