Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লালবাড়িতে ধুন্ধুমার, অধিবেশন কক্ষে ঝুলছে তালা, কাউন্সিলর্‌স ক্লাব রুমেই বসল সভা

লালবাড়িতে ধুন্ধুমার, অধিবেশন কক্ষে ঝুলছে তালা, কাউন্সিলর্‌স ক্লাব রুমেই বসল সভা

Online Desk মে 22, 2026
1.jpg

ওঙ্কার ডেস্কঃ বঙ্গে গেরুয়া ঝড়ের প্রভাব লালবাড়িতেও। কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতেই পারলেন না কাউন্সিলরেরা। পুরসভার চেয়ারপার্সন তৃণমূল সাংসদ মালা রায় অধিবেশন কক্ষ খুলে দেওয়ার আবেদন জানালেও অধিবেশন কক্ষ খোলা হয়নি। কলকাতা পুরসভায় অতীতে এমন ঘটনা ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল। সেই অনুযায়ী কাউন্সিলরেরা এসেছিলেন। কিন্তু অধিবেশন কক্ষে তাঁরা ঢুকতে পারেননি। অভিযোগ, নতুন সেক্রেটারি জানিয়ে দেন, তিনি এখনও দায়িত্ব নেননি। তাই চাবি দিতে পারবেন না। এর পর মালা অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর্‌স ক্লাব রুমে সভা বসান। তার পর সভা শুরু হয়।
অভিযোগ, ওই ঘরে অধিবেশনের উপযুক্ত আসনবিন্যাস নেই। নেই মাইকের ব্যবস্থাও। চেয়ার-টেবিলগুলিকে কাউন্সিলরেরা নিজেরাই সরিয়ে নিয়ে ঘরটিকে কোনও ক্রমে অধিবেশনের উপযুক্ত করার চেষ্টা করেন। তার পর সভা শুরু হয়। মাইক ছাড়াই সেখানে নিজের বক্তব্য জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ।
ফিরহাদ হাকিম জানান, ‘‘হাউস খোলা এবং বন্ধ করা চেয়ারপার্সনের কাজ। আজ যা হল, অত্যন্ত দুঃখের, অপমানের। রাজ্য সরকারকে বলব, কাজ করতে হবে। কলকাতায় কোনও বিপর্যয় হলে দায়িত্ব কে নেবে? নির্বাচিত সদস্যদের না মানলে তো সাংবিধানিক সঙ্কট তৈরি হবে। গণতন্ত্রের উপরে কেউ নেই।’’
অন্যদিকে, মালা রায় জানান, ‘‘আমি তালা খুলে দেওয়ার কথা বলে পাঠিয়েছিলাম। অধিবেশন করব। আমরা প্রত্যেকেই এখানে নির্বাচিত জনপ্রতিনিধি। কিন্তু এখনও সেই তালা খোলা হয়নি।” তবে এখনোও পুরসভায় ক্ষমতায় তৃণমূল। তৃণমূল পরিচালিত সেই পুরসভার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে বিজেপি। সেই কারণেই শুক্রবার এমন নজিরবিহীন পরিস্থিতি তৈরি হল শহরে। কাউন্সিলরদের অধিবেশনে কী আলোচনা হয়, সভা শেষে মালা-ফিরহাদেরা মুখ খোলেন কি না, সেটাই দেখার।

Post Views: 72

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া দোকানের বিক্রেতাকে খুনের হুমকি ,পাকিস্তান থেকে থ্রেট কল
Next: মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করে নামার সময় মৃত্যু ২ ভারতীয় পর্বতারোহীর

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.