Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া দোকানের বিক্রেতাকে খুনের হুমকি ,পাকিস্তান থেকে থ্রেট কল

প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া দোকানের বিক্রেতাকে খুনের হুমকি ,পাকিস্তান থেকে থ্রেট কল

Online Desk মে 22, 2026
JHARGRAM-PM-.jpg

ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছিলেন । সেই দোকানে এখন আতঙ্কের আবহে। যে দোকানের ঝালমুড়ি নিজ হাতে প্রস্তুত করে দিয়েছিলেন দোকানের বিক্রেতা, বর্তমানে তিনিই প্রাণভয়ে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে। পাকিস্তান থেকে আসা ফোন কলে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠতেই চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহল জুড়ে।
জানা গিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই কিছুটা অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছিলেন ওই ব্যবসায়ী। এরই মাঝে গত ১৯ তারিখ একটি নির্দিষ্ট বিদেশি নম্বর থেকে ফোন আসে। অভিযোগ, ফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে মোবাইলে ফোন করেও খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি দোকানদারের। হুমকির উৎস পাকিস্তান বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার পর থেকেই চূড়ান্ত আতঙ্কে রয়েছেন ওই ব্যবসায়ী ও তাঁর পরিবার।
পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে দোকান খোলা থাকলেও তিনি নিজে আর দোকানে বসছেন না বলেই জানা গিয়েছে। গোটা ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরাও।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারে ঝাড়গ্রামে এসে প্রধানমন্ত্রীর ওই ঝালমুড়ির দোকানে খাওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। তারপর থেকেই দোকানটি বিশেষ পরিচিতি পায়। আর এবার সেই দোকানের বিক্রেতাকে ঘিরে প্রাণনাশের হুমকির অভিযোগ সামনে আসতেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে এলাকাজুড়ে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।

Post Views: 74

Continue Reading

Previous: অস্তাচলে লাল সূর্য! অধরা একমাত্র মাও নেতাকে ধরতে ঝাড়খণ্ডের জঙ্গল ঘিরেছে ৪ হাজার জওয়ান
Next: লালবাড়িতে ধুন্ধুমার, অধিবেশন কক্ষে ঝুলছে তালা, কাউন্সিলর্‌স ক্লাব রুমেই বসল সভা

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.