Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • অস্তাচলে লাল সূর্য! অধরা একমাত্র মাও নেতাকে ধরতে ঝাড়খণ্ডের জঙ্গল ঘিরেছে ৪ হাজার জওয়ান

অস্তাচলে লাল সূর্য! অধরা একমাত্র মাও নেতাকে ধরতে ঝাড়খণ্ডের জঙ্গল ঘিরেছে ৪ হাজার জওয়ান

Online Desk মে 22, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবী, আগামী ২০২৬ সালের মধ্যে সারা ভারত থেকে মুক্ত করা হবে সিপিআই মাওবাদী। সেই মত, প্রায় চার হাজার জওয়ান ওই ঘন জঙ্গলের ভিতরে বাইরে মোতায়েন করেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। গোয়েন্দা সূত্রের খবর, ওই জঙ্গলের ভিতরে লুকিয়ে আছেন সিপিআই (মাওবাদী) সর্বশেষ পলিটব্যুরো সদস্য মিসির বেসরা। তাঁকে ধরার জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। ৬৬ বছর বয়সি মিসির বেসরা ২০০৯ সাল থেকে পলাতক। ওই বছর বিহার পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার পর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। ছত্রিশগড় এবং ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে পুলিশ ও আধা সেনার লাগাতার অভিযানের জেরে ওই মাওবাদী নেতা এলাকা বদল করে থাকছেন। এ বছর মার্চে দেশকে মাওবাদী শূন্য বলে ঘোষণা করে ভারত সরকার। তবে তখনও পর্যন্ত মিসির বেসরাকে গ্রেফতার করতে পারেনি যৌথবাহিনী।
এর আগেও পুলিশ ও যৌথ বাহিনীর সাহায্যে মাও নেতা গণেশ উইকের মৃত্যু ঘটেছে। এখন প্রশ্ন একটাই তাহলে কি ফিকে হতে চলেছে লাল সূর্য। সূত্রের খবর ওই নেতাকে আত্মসমর্পণে বাধ্য করতে গ্রামটিতে নৃত্য পণ্যের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর স্ত্রী ও পুত্র তাঁকে আত্মসমর্পণ করার আর্জি জানিয়েছেন। মাওবাদীদের বাকি পলিটব্যুরো নেতাদের অনেকেই জেলে। বেশ কয়েকজন যৌথ বাহিনীর সঙ্গে লড়াইয়ে মারা গিয়েছেন। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলি জানিয়েছে, সিআরপিএফ (CRPF), কোবরা (CoBRA) এবং ঝাড়খণ্ড পুলিশের সমন্বয়ে গঠিত এই বাহিনীটিকে ‘রেড করিডোর’-এর ঘন ও গভীর অরণ্যবেষ্টিত এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে। তাদের লক্ষ্য হল বেসরার অবস্থান শনাক্ত করা। তিনি সাগর ও অসীম মণ্ডল ছদ্মনামেও পরিচিত।

Continue Reading

Previous: বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের সফর করতে মানতে হবে শর্ত, বিজ্ঞপ্তি জারি রাজ্যের
Next: প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া দোকানের বিক্রেতাকে খুনের হুমকি ,পাকিস্তান থেকে থ্রেট কল

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.