Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের সফর করতে মানতে হবে শর্ত, বিজ্ঞপ্তি জারি রাজ্যের

বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের সফর করতে মানতে হবে শর্ত, বিজ্ঞপ্তি জারি রাজ্যের

Online Desk মে 22, 2026
BUS.jpg

ওঙ্কার ডেস্কঃ দিল্লির ধাঁচে এবার পশ্চিমবঙ্গেও মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে সফর করতে পারবেন। বাংলায় পালা বদলের পর এই এই কথা বলেছিল নতুন সরকার। তবে তার জন্য মানতে হবে শর্তও! বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। রাজ্য পরিবহন দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে হয়েছে।
পরিবহন দফতরের জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলাই এই সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন। শুধু শহরের ভিতরের ছোট রুটই নয়, দূরপাল্লার সমস্ত বড় রুটের সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তবে এই প্রকল্পটিকে নিশ্ছিদ্র এবং আধুনিক করতে প্রতিটি সুবিধাভোগী মহিলার জন্য ছবি ও নামসহ একটি করে ডিজিটাল ‘স্মার্ট কার্ড’ ইস্যু করবে সরকার। মহিলারা এই স্মার্ট কার্ডের জন্য এলাকার বিডিও অথবা মহকুমা শাসক অফিসে নির্দিষ্ট নথিসহ আবেদন করতে পারবেন।
কী কী নথি লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, গ্রামীণ কর্মসংস্থান জব কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথি কিংবা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পরিচয়পত্রের যে কোনও একটি থাকলেই এই কার্ড মিলবে। সঙ্গে দিতে হবে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
যেহেতু ১ জুন থেকেই এই পরিষেবা চালু হয়ে যাচ্ছে, তাই কার্ড তৈরি হতে কিছুদিন সময় লাগতে পারে। সেই কারণে অন্তর্বর্তীকালীন সময়ে যাতে মহিলাদের কোনও অসুবিধা না হয়, তার জন্য নবান্ন বিশেষ বিকল্প ব্যবস্থাও রেখেছে।

Post Views: 87

Continue Reading

Previous: ‘আমার আত্মবিশ্বাস শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে নিয়ে যাবেন’, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বললেন রাজনাথ
Next: অস্তাচলে লাল সূর্য! অধরা একমাত্র মাও নেতাকে ধরতে ঝাড়খণ্ডের জঙ্গল ঘিরেছে ৪ হাজার জওয়ান

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.