Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আমার আত্মবিশ্বাস শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে নিয়ে যাবেন’, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বললেন রাজনাথ

‘আমার আত্মবিশ্বাস শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে নিয়ে যাবেন’, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বললেন রাজনাথ

Online Desk মে 22, 2026
1000327653.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন তিনি। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। আর এই সাক্ষাতের পর শুভেন্দুর ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী।

শুক্রবার নিজের ফেসবুক পেজে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেন রাজনাথ সিং। সেখানে তিনি লেখেন, ‘বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হল। রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর একজন ব্যক্তি তিনি। আমার আত্মবিশ্বাস, শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছনোর লক্ষ্যে কাজ করবেন।’ তবে দুজনের মধ্যে কী কথা হয়েছে প্রকাশ্যে আসেনি।

শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী প্রচারে এসে রাজ্যে মোদী শাহ ডাবল ইঞ্জিন সরকারের সুফল নিয়ে ভাষণ দিয়েছিলেন। নির্বাচন পরবর্তী সময়ে সেই ডাবল ইঞ্জিন সরকারের আগামী কাজ এবং পরিকল্পনা কী ভাবে রূপায়ণ হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ, পরিকাঠামো উন্নয়ন ও শিল্প বিনিয়োগের ক্ষেত্রেও বিশেষ সহায়তার দাবি তুলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী।

Post Views: 89

Continue Reading

Previous: কাটমানি নিয়ে খুনের হুমকি দেবার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
Next: বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের সফর করতে মানতে হবে শর্ত, বিজ্ঞপ্তি জারি রাজ্যের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.