Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • প্রতারণা করে সরকারি জমি দখল, ধৃত ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক

প্রতারণা করে সরকারি জমি দখল, ধৃত ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক

Online Desk জুন 27, 2024
Untitled-1-copy.png

নিজেস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ সরকারি জমি কেনাবেচার অভিযোগে গ্রেফতার জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। বুধবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও সিআইডির টিম তাঁকে গ্রেফতার করে তাঁকে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা দলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আমবাড়ি ফাঁড়ি এলাকার পাঘালুপাড়ার বাসিন্দা জনৈক বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ এই নেতাকে। সূত্রে খবর দেবাশিসের বিরুদ্ধে জমি দখল, নথি বিকৃত করা, মারধর, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে তাঁকে জেরা করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপ। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি থানায়। বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে হাজির করানো হয়, তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে, এক ঝাঁক সন্দেহ প্রকাশ করেন বিজেপি নেতা তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
প্রসঙ্গত, মঙ্গলবার নবান্নে পুরসভাগুলিকে নিয়ে এক বৈঠকে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে রীতিমতো ভর্ৎসনা করেন তিনি। কোনওভাবেই জমি দখলের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন মমতা।

Post Views: 84

Continue Reading

Previous: মমতার পর দিল্লিতে গিয়ে অনন্ত মহারাজের ‘শাহি সাক্ষাৎ’, রাজনৈতিক মহল বলছে জল মাপছেন মহারাজ
Next: গুরুতর অসুস্থ প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী

সম্পর্কিত গল্প

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.