Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের সমাবেশের জন্য ১৪৪ ধারায় ছাড়,দাবি তৃণমূল নেতার

তৃণমূলের সমাবেশের জন্য ১৪৪ ধারায় ছাড়,দাবি তৃণমূল নেতার

Online Desk জুলাই 21, 2023
Screenshot_20230721-114132_copy_450x300.png

গোপাল শীল,ভাঙড় : একুশে জুলাই এর জন্য ভাঙড়ে ১৪৪ ধারায় ছাড়,দাবি তৃণমূল নেতার। অথচ প্রশাসনিক নির্দেশ অনুসারে ভাঙড়ে এখনও জারি ১৪৪ ধারা। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে দফায় দফায় অশান্ত হয়েছে ভাঙড়। মুড়িমুরকির মতো বোমা পড়েছে ভাঙড়ের একাধিক এলাকায়। চলেছে গোলাগুলিও। ভোট সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। এমনকি পরবর্তী পর্বেও হিংসা জারি রয়েছে ভাঙড়ে। এই পরিস্থিতিতে ভাঙড়ে এখনও জারি ১৪৪ ধারা। কিন্তু শুক্রবার দেখা গেল প্রশাসনের চোখের সামনে থেকে হাজার হাজার মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। ঠিক সেই সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের ব্লক নেতা মোবাচ্ছেদ হোসেন বলেন, আজকের দিনে মিটিং এর জন্য সব ছাড়।
প্রসঙ্গত,ভাঙড়ে ১৪৪ ধারা জারি থাকায় সেখানে যেতে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে । কৃষি বাধার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরই মাঝে একুশে জুলাইয়ের জন্য ১৪৪ ধারায় ছাড়, তৃণমূল নেতার এই মন্তব্য পুলিশ প্রশাসনের ভূমিকার উপর আবারও প্রশ্ন তুলে দিলো।

Post Views: 146

Continue Reading

Previous: আগ্নেয়াস্ত্র সহ মমতার বাড়ির সামনে থেকে সন্দেহভাজন ব্যক্তি আটক
Next: মনিপুরে ২ মহিলাকে নগ্ন করে হাটানো এবং গণধর্ষনের ঘটনায় উত্তাল সংসদ, সোমবার পর্যন্ত বাদল অধিবেশন মুলতুবি করলেন স্পিকার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.