Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বুলডোজার দিয়ে হাতিকে আঘাত, বিক্ষোভে নেমেছেন পশুপ্রেমীরা

বুলডোজার দিয়ে হাতিকে আঘাত, বিক্ষোভে নেমেছেন পশুপ্রেমীরা

Online Desk ফেব্রুয়ারি 3, 2025
rst353.png

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : যেন বুলডোজার বনাম হাতির লড়াই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওটিতে দেখা গেছে একটি বন্য হাতিকে বুলডোজার দিয়ে ক্রমাগত আঘাত করা হচ্ছে। সুত্র মারফত জানা গিয়েছে, গত শনিবার আপালচাঁদ বনাঞ্চল থেকে মাল মহকুমার পশ্চিম ডামডিম ও পূর্ব ডামডিমের লোকালয়ে চলে আসে একটি বুনো হাতি। সেখানেই হাতিটিকে উত্যক্ত করতে থাকে স্থানীয় কিছু মানুষ। শেষে হাতিটি ক্ষিপ্ত হয়ে ধাক্কা মারে একটি নজর মিনারে। সেই মুহূর্তে নজরমিনারটির উপরে থাকা পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে একটি জেসিবি নিয়ে হাতিটিকে আবারও আক্রমণ করা হয়। হাতিটিও উত্তেজিত হয়ে জেসিবিতে ধাক্কা দেয়। এতে জখম হয় হাতিটি।
বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই, পরিবেশবিদরা নড়েচড়ে বসেন। রবিবার গ্রিন ডুয়ার্স ফাউন্ডেশন ও মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশনের পক্ষ থেকে মালবাজারে বন দপ্তরের রেঞ্জারের কাছে বিষয়টি নিয়ে বিক্ষোভ করা হয়। সংগঠনের সদস্য স্বরূপ মিত্র ও তানিয়া হক বলেন, “জেসিবির ব্যবহার কার অনুমতিতে করা হল?” বন্যপ্রাণ বিভাগ মালবাজার রেঞ্জের তরফ থেকে জানানো হয়েছে, ঘটে যাওয়া ঘটনার বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। বন্যপ্রাণ শাখার পাশাপাশি এদিন মালবাজার থানাতেও ঘটনার পূর্ণ বিবরণ সমেত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই রাতেই বুলডোজার সহ চালককে আটক করেছে মালবাজার থানার পুলিশ।

Post Views: 82

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য, শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা খারিজ
Next: আমেরিকার আর্থিক সহযোগিতা বন্ধ, থমকে গেছে বাংলাদেশের বহু প্রকল্প

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.