Skip to content
নভেম্বর 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • সীতাপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় উল্টে গেল ট্র্যাক্টর-ট্রলি, মৃত ৫ মহিলা

সীতাপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় উল্টে গেল ট্র্যাক্টর-ট্রলি, মৃত ৫ মহিলা

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T123659.042.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন একদল গ্রামবাসী। ট্রাকের ধাক্কায় ট্র্যাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হল পাঁচ মহিলার। গুরুতর জখম হয়েছেন অন্তত ১৭ জন। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল প্রায় ৫টা নাগাদ। সীতাপুর জেলার হিম্মতনগর গ্রামের কাছেই এই দুর্ঘটনা ঘটে। শনিবার পুলিশের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বরগওয়াঁ গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা হরদোই জেলায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন। যাত্রীদের জন্য কোনও গাড়ি না থাকায় তাঁরা একটি ট্র্যাক্টর-ট্রলিতে চেপে বসেছিলেন। উল্লেখ্য়, মালবাহী গাড়িতে এভাবে যাত্রী নিয়ে যাওয়া বেআইনি।

এপরপ রাস্তায় হিম্মতনগরের কাছে পেছন থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে ট্রলিটিকে। ধাক্কার জেরে ট্র্যাক্টর-ট্রলি উল্টে যায়। বেশ কয়েকজন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনা দেখে প্রথমে স্থানীয়রাই ছুটে আসেন। তাঁরাই চাপা পড়া যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন। খবর পেয়ে পিসায়ান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত পিসায়ান ও মাহোলি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই পাঁচ মহিলার মৃত্যু হয়। মৃতদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন কাজল, সুশীলা, রুবি ও সুনীতা। পঞ্চম মহিলার পরিচয় এখনও জানা যায়নি। অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সীতাপুরে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। জেলাশাসক ও পুলিশ সুপার নিজে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আহতদের খোঁজ নেন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাক চালকের খোঁজ চলছে। একইসঙ্গে প্রশাসনের তরফে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, তাঁরা যেন মালবাহী গাড়িতে এভাবে যাতায়াত না করেন।

Continue Reading

Previous: পুরভোট পিছতেই নতুন ঘোষণা, ৩০ নভেম্বরের পর ২০৯ ওয়ার্ডে কো-অর্ডিনেটর বসাচ্ছেন মুখ্যমন্ত্রী
Next: অসমে অয়েল ইন্ডিয়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ২, আশঙ্কাজনক ৫

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026

You may have missed

New-Project-2026-11-07T182904.904.webp

অসুস্থ অমিতাভ, বন্ধ কেবিসি ১৮-র শুটিং! পুরনো পর্ব দেখিয়ে চলছে চ্যানেল

Online Desk নভেম্বর 7, 2026
ললললল.jpg

বিরাট, রোহিত রান না পেলেও জয় ভারতের

Online Desk নভেম্বর 7, 2026
েেে.jpg

গুরপ্রীতকে বাদ দিয়ে বিশালকে নিতে বাধ্য হলেন খালিদ

Online Desk নভেম্বর 7, 2026
New-Project-2026-11-07T172807.454.webp

জব কার্ড বাতিল নয়, বেতন বাড়বে পঞ্চায়েত কর্মীদের! নদিয়া থেকে একগুচ্ছ ঘোষণা মন্ত্রী দিলীপের

Online Desk নভেম্বর 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.