Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ভেনেজুয়েলার মত আমাদের প্রধানমন্ত্রীকে কি ট্রাম্প অপহরণ করবেন?’ চাঞ্চল্যকর মন্তব্য কংগ্রেস নেতার

‘ভেনেজুয়েলার মত আমাদের প্রধানমন্ত্রীকে কি ট্রাম্প অপহরণ করবেন?’ চাঞ্চল্যকর মন্তব্য কংগ্রেস নেতার

Online Desk জানুয়ারি 6, 2026
cong.jpg

ওঙ্কার ডেস্ক: ভেনেজুয়েলার মত ঘটনা কি ভারতেও ঘটবে? মহারাষ্ট্রের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভানের অদ্ভুত মন্তব্য ঘিরে শোরগোল সমাজ মাধ্যমে। তাঁকে নিয়ে নেট মাধ্যমে চলছে উপহাস ও বিদ্রূপ। ভেনেজুয়েলায় রাতের অন্ধকারে সামরিক অভিযান চালিয়েছিল মার্কিন সেনা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার কথা উল্লেখ করে কংগ্রেস নেতা প্রশ্ন করেন, ‘ভেনেজুয়েলার মত ঘটনা কি ভারতেও ঘটবে? মিস্টার ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন?’

কংগ্রেস নেতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন জম্মুকাশ্মীরের প্রাক্তন শীর্ষ পুলিশ কর্তা এসপি বৈদ। তিনি বলেন, এটি ‘পুরো দেশের জন্য অপমানজনক’। সমাজ মাধ্যমে অনেকেই চভানের মন্তব্যকে ‘অন্তঃসারশূন্য’, ‘অশিক্ষিত’, ‘বোকা’ ইত্যাদি শব্দে অভিহিত করেছেন। বিশেষ করে ভারতের মত পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এই ধরনের মন্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন অনেকে।

উল্লেখ্য, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মত পদে আসীন ছিলেন চভান। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতের পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের বিষয়ে তিনি বলেন, ‘৫০ শতাংশ শুল্ক আরোপ করলে বাণিজ্য করা একেবারেই অসম্ভব। কার্যত, এটি ভারত-মার্কিন বাণিজ্যকে বাধা দেওয়ার শামিল, বিশেষ করে ভারত থেকে মার্কিন মুলুকে রফতানি বন্ধ করার মত। যেহেতু সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না, তাই বাণিজ্য বন্ধ করার হাতিয়ার হিসেবে শুল্ককে ব্যবহার করা হয়েছে। ভারতকে এর ফল ভোগ করতে হবে।’

Post Views: 116

Continue Reading

Previous: ফের আবারও জুটিতে ফিরবেন দীপিকা ও রণবীর!! নতুন বছরে কিসের ইঙ্গিত দিলেন বলি অভিনেত্রী?
Next: ভেনেজুয়েলার পর কি ট্রাম্পের পরের লক্ষ্য ইরান!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.