Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ফের রক্তাক্ত, টিটিপি হামলায় নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ফের রক্তাক্ত, টিটিপি হামলায় নিহত ৫

Online Desk জুলাই 3, 2025
Attack.jpg

ওঙ্কার ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ফের রক্তাক্ত হল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর হামলায়। বুধবার বাজাউর জেলার নাওগাই সড়কে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটায় টিটিপি জঙ্গিরা। ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত পাঁচ জন, গুরুতর জখম আরও ১১ জন। পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন বাজাউরের সহকারী কমিশনার ফয়জল ইসমাইল ও মহকুমাশাসক আবদুল ওয়াকিল। নিহত হয়েছেন দুই পুলিশকর্মী ও এক সাধারণ নাগরিকও। বাজ়াউরের পুলিশ প্রধান ওয়াকাস রফিক জানিয়েছেন, খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় সরকারি গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় টিটিপি জঙ্গিরা। বিস্ফোরণের তীব্রতায় পুরো গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায়।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই ফের হামলার রাস্তা বেছে নেয় টিটিপি। সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা ও আধাসেনার যৌথ অভিযান শুরুর অভিযোগ তুলে তারা ‘যুদ্ধ’ ঘোষণা করে। এরপর থেকে একের পর এক হামলায় অশান্তি ছড়াচ্ছে খাইবার পাখতুনখোয়া ও সীমান্তবর্তী অঞ্চল। গত বছরের শেষদিকে পাক বায়ুসেনার যুদ্ধবিমান আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল টিটিপি ঘাঁটি লক্ষ্য করে এমনই দাবি ইসলামাবাদের। তবে আফগান তালিবান পাল্টা অভিযোগ তুলেছিল, পাক বায়ুসেনা সাধারণ গ্রামবাসীদের লক্ষ্য করেছে। ফলে সীমান্ত উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অশান্ত হয়ে পড়ছে। প্রশাসনিক কর্তাদের নিশানা করে হামলা জঙ্গিদের সাহসিকতা ও সংগঠিত অবস্থারই প্রমাণ দিচ্ছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Post Views: 267

Continue Reading

Previous: বিজেপির নতুন সভাপতি শমীকের অভ্যর্থনায় নেই দিলীপ, বঙ্গ রাজনীতিতে গেরুয়া শিবিরের অন্দরের টানাপোড়েন
Next: সাংসদ সৌগত রায়ের একাধিক ওষুধ বন্ধ করে দেওয়া হচ্ছে স্পিচ থেরাপি

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.