Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপির নতুন সভাপতি শমীকের অভ্যর্থনায় নেই দিলীপ, বঙ্গ রাজনীতিতে গেরুয়া শিবিরের অন্দরের টানাপোড়েন

বিজেপির নতুন সভাপতি শমীকের অভ্যর্থনায় নেই দিলীপ, বঙ্গ রাজনীতিতে গেরুয়া শিবিরের অন্দরের টানাপোড়েন

Online Desk জুলাই 3, 2025
Dilip.jpg

নিজস্ব সংবাদদাতা : বুধবার বিজেপির রাজ্য সভাপতির চেয়ারে শমীক ভট্টাচার্যের বসা কার্যত নতুন অধ্যায়ের সূচনা হলেও, এই অধ্যায়ের পিছনে আছে রাজনৈতিক দীর্ঘ ছায়া। এর মধ্যে লুকিয়ে আছে রাজ্যের বিজেপির অন্তর্দ্বন্দ্ব, নেতৃত্বের আস্থা আর প্রাক্তন ও বর্তমান নেতৃত্বের অবস্থান নিয়ে জটিল হিসাবনিকাশ। সদ্য নির্বাচিত রাজ্য সভাপতিকে সংবর্ধনা দিতে ডাক নেই দিলীপ ঘোষের, এ যে নিছক ‘ডাক না পাওয়া’র ঘটনা নয়, বরং এটা দলীয় অভ্যন্তরীণ রাজনীতির জটিল সংকেত। এক সময়ে বাংলায় বিজেপির ‘মুখ’ বলা হত দিলীপকে। রাজ্য সভাপতি হিসেবে গেরুয়া শিবিরকে রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনার নেপথ্যে তাঁর ভূমিকা কম নয়। মোদী-শাহ জমানায় বাংলার রাজনীতিতে বিজেপির প্রথম শক্তিশালী প্রধান বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করেছিল দিলীপ। কিন্তু সেই দিলীপই আজ একরকম একঘরে।

দলীয় সূত্র বলছে, দিঘার জগন্নাথ ধামের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়াই নাকি দিলীপের ‘অপরাধ’। অথচ বাংলার রাজনৈতিক বাস্তবতায় প্রশাসনিক বা ধর্মীয় মঞ্চে শাসক-বিরোধী একসঙ্গে যাওয়া নতুন কিছু নয়। তবে বিজেপির একাংশের চোখে এটিই হয়ে গেছে ‘দল বিরোধী’ সখ্যতার প্রমাণ।

বস্তুত, দিলীপ ঘোষের অবস্থান নিয়ে বিজেপির মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। শমীক ভট্টাচার্য সভাপতি হওয়া মানে শুধু নতুন মুখ নয়, বরং একটা স্পষ্ট বার্তা দল চাইছে নতুন নেতৃত্বকে সামনে আনতে। দিলীপদের মতো পুরনো প্রভাবশালী মুখগুলোকে ধীরে ধীরে প্রান্তে সরিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের গুরুত্বপূর্ণ বৈঠক, কেন্দ্রীয় পর্যবেক্ষকের সফর, এমনকি জনসংযোগ কর্মসূচি সবেতেই দিলীপ অনুপস্থিত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, বিজেপি রাজনীতিতে ‘প্রাক্তন সভাপতি’ শব্দটি নিছক আলঙ্কারিক নয়। এমন পদমর্যাদার নেতাকে প্রকাশ্যে এভাবে অগ্রাহ্য করা দলের ভিতরে ঘটলার বার্তা ছড়িয়ে দেয়। ফলে দিলীপকে ঘিরে গুঞ্জনও অস্বাভাবিক নয়।

এই প্রেক্ষাপটে শমীক ভট্টাচার্যের কাছে আসল চ্যালেঞ্জ হবে দলকে ঐক্যবদ্ধ রাখা। রাজ্য বিজেপি বিগত কয়েক বছরে বারবার দেখেছে, গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হতে কত কম সময় লাগে। শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতা, দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ ‘মাঠের মানুষ’ এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ভারসাম্য রাখা সহজ নয়। তৃণমূল যেখানে বিধানসভায় সংখ্যার বিচারে অদম্য, সেখানে বিজেপির পক্ষে শক্তি ধরে রাখতে গেলে আভ্যন্তরীণ বিভাজনই সবচেয়ে বড় বিপদ।
সবচেয়ে বড় কথা, শমীকের মতো নেতার রাজনৈতিক চেহারা ভদ্র, মার্জিত এবং বুদ্ধিজীবী ভাবমূর্তির। দিলীপ ঘোষ ছিলেন এর ঠিক উল্টো মেরুতে । খোলা গলায় আক্রমণাত্মক মন্তব্য, রাস্তায় নেমে লড়াই করার রাজনীতি। নতুন সভাপতি কীভাবে এই দুই ধারার সমন্বয় ঘটান, সেটাই দেখার বিষয়। সব মিলিয়ে বিজেপির রাজ্য রাজনীতিতে নতুন সভাপতি নির্বাচন যত না নতুন রাস্তায় এগোনোর সংকেত, তার চেয়ে বেশি ইঙ্গিত দিচ্ছে পুরনো দ্বন্দ্বের নতুন অধ্যায়ের।

Post Views: 210

Continue Reading

Previous: বেসরকারি হাসপাতালে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর দাপট, চিকিৎসকদের হুমকির ভিডিও ঘিরে শোরগোল
Next: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ফের রক্তাক্ত, টিটিপি হামলায় নিহত ৫

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.