Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জোড়া ভুমিকম্পে কেঁপে উঠল তুর্কি, রিখটার স্কেলে মান ৬.২

জোড়া ভুমিকম্পে কেঁপে উঠল তুর্কি, রিখটার স্কেলে মান ৬.২

Online Desk আগস্ট 11, 2025
earthquake.png

ওঙ্কার ডেস্ক: ৭ আগস্ট রবিবার তীব্র ভুমিকম্পে কেঁপে ওঠে তুর্কির সিনদিরগির এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ধরা পড়েছে ৬.১। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি (AFAD) জানিয়েছে, এই কম্পনের প্রভাব অনুভূত হয়েছে ইস্তানবুল এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইজমির-সহ পশ্চিমাঞ্চলের একাধিক শহরে।
প্রথম ধাক্কার পর অল্প সময়ের মধ্যেই ফের ভূমি কেঁপে ওঠে, যা ছিল প্রথম কম্পনের আফটার শক। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.৬। তুর্কি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, বালিকেসির প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক ভবন ধসে পড়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও হাতে আসেনি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়রলিকায়া সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছেন, এএফএডি-র সব উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করেছে। তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও অপ্রত্যাশিত ঘটনার খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিক ফল্টলাইনে অবস্থিত হওয়ায় তুরস্ক বহুবার বিধ্বংসী ভূমিকম্পের শিকার হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়ঙ্কর ভূমিকম্পে অন্তত ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ঐতিহাসিক অ্যান্টাকিয়া শহর। চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে একই অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্পে এক জন নিহত এবং অন্তত ৬৯ জন আহত হন।

Post Views: 293

Continue Reading

Previous: রাজ্যে বিজেপির মহিলা মোর্চা গ্ল্যামার দুনিয়া থেকে প্রতিষ্ঠিত; বিস্ফোরক মন্তব্য দলের অন্দরে
Next: ফের ওড়িশার অগ্নিদগ্ধ হয়ে কিশোরীর মৃত্যু; দুই মাসে মোট ৪ জনের আগুনে পুরে মৃত্যু

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.