Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উন্নাও ধর্ষণ-কাণ্ডে সেঙ্গারের জামিনের বিরোধিতায় দিল্লি হাইকোর্টের বাইরে বিক্ষোভ

উন্নাও ধর্ষণ-কাণ্ডে সেঙ্গারের জামিনের বিরোধিতায় দিল্লি হাইকোর্টের বাইরে বিক্ষোভ

Online Desk ডিসেম্বর 26, 2025
sengar.jpg

ওঙ্কার ডেস্ক: নাবালিকাকে ধর্ষণকাণ্ডে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের সাজা স্থগিত করেছে দিল্লি হাইকোর্ট। পাশাপাশি এই ঘটনায় তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। যার বিরুদ্ধে পথে নেমেছেন নির্যাতিতার মা এবং বহু মহিলা। এ বার আদালতের রায়ের প্রতিবাদে শুক্রবার দিল্লি হাইকোর্টের বাইরে বিক্ষোভ দেখালেন বহু সমাজকর্মী।

বিক্ষোভকারীদের হাতে এদিন দেখা যায় পোস্টার। সেই সঙ্গে আদালতের জামিনের নির্দেশের বিরুদ্ধে স্লোগানও দেন তাঁরা। পুলিশ এসে দরজা না আটকানোর অনুরোধ জানালেও সেই আবেদন উপেক্ষা করেই বিক্ষোভ চালাতে থাকেন প্রতিবাদীরা। কয়েক জন বিক্ষোভকারীর অভিযোগ, পুলিশ তাঁদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। নির্যাতিতার মা এদিন সংবাদ মাধ্যম্মের কাছে নিজের অসহায়তা প্রকাশ করে বলেন, ‘প্রভাবশালী প্রাক্তন বিজেপি নেতার জামিন দিয়েছে আদালত। বিষয়টিতে আমরা যথেষ্ট ভয়ে আছি। আমরা হতাশ।’ নিরাপত্তাহীনতায় তাঁদের পরিবার ভুগছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সেঙ্গারের গতিবিধি নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে আদালত। আশঙ্কা করছেন নির্যাতিতার পরিবার, সেঙ্গার অন্য কাউকে খুনের চেষ্টা করতে পারে বলে। আদালতের রায়ের বিরোধিতা করে নির্যাতিতার মা বলেন, এই সিদ্ধান্তের আমরা বিরোধিতা করছি। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চান তাঁরা। সে কথা স্পষ্ট ভাবে জানিয়েছেন নির্যাতিতার মা। তিনি বলেন, সেঙ্গারের জামিন খারিজ করতেই হবে। হাইকোর্টের উপর আমাদের আস্থা নেই। সুপ্রিম কোর্টেও যদি সুবিচার না পাই, তাহলে আমরা দেশ ছেড়ে চলে যাব।

Post Views: 233

Continue Reading

Previous: আলিগড়ে শিক্ষকের মৃত্যুর পরেও তাঁর মাথায় গুলি চালিয়েছে খুনিরা
Next: জন্মদিনের পার্টিতে ডেকে অধস্তনকে ধর্ষণ, রাজস্থানে গ্রেফতার আইটি সংস্থার সিইও-সহ ৩

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.