Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জন্মদিনের পার্টিতে ডেকে অধস্তনকে ধর্ষণ, রাজস্থানে গ্রেফতার আইটি সংস্থার সিইও-সহ ৩

জন্মদিনের পার্টিতে ডেকে অধস্তনকে ধর্ষণ, রাজস্থানে গ্রেফতার আইটি সংস্থার সিইও-সহ ৩

Online Desk ডিসেম্বর 26, 2025
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানানো হয়ছিল অধস্তন মহিলা কর্মীকে। সেই পার্টি শেষে তাঁকে গাড়িতে করে লিফট দেওয়ার অজুহাতে ওই মহিলাকে ধর্ষণ করলেন আইটি সংস্থার সিইও। ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সিইও-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন।

রিপোর্ট অনুসারে, বেসরকারি আইটি সংস্থার সিইও, ওই সংস্থার মহিলা এগজিকিউটিভ হেড এবং তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত ২০ ডিসেম্বর এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন রাত ৯টা নাগাদ নির্যাতিতা পার্টিতে পৌঁছান। পার্টিতে উপস্থিত সকলেই মদ্যপ ছিলেন। নির্যাতিতা তরুণীও মদ খেয়েছিলেন। নির্যাতিতা অসুস্থ বোধ করায় তাঁকে আইটি সংস্থার সিইও জিতেশ প্রকাশ সিসোদিয়া, আরেক মহিলা সহকর্মী এবং তাঁর স্বামী গৌরব সিরোহি নির্যাতিতাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন।

তদন্তকারীরা জানতে পেরেছেন, সংস্থার মহিলা এগজিকিউটিভ হেড নির্যাতিতাকে তাঁর গাড়িতে করে নিয়ে যান। সেই যাত্রাপথে তিন অভিযুক্ত একটি দোকান থেকে সিগারেটের মতো বস্তু কিনে নির্যাতিতাকে খেতে দেয়। অভিযোগ এর পরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরের দিন সকালে, নির্যাতিতা বুঝতে পারেন তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে। ঘটনা জানিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে এবং মামলা দায়ের করেছে। পাশাপাশি তাঁর মেডিকেল পরীক্ষাও করা হয়েছে।

Post Views: 233

Continue Reading

Previous: উন্নাও ধর্ষণ-কাণ্ডে সেঙ্গারের জামিনের বিরোধিতায় দিল্লি হাইকোর্টের বাইরে বিক্ষোভ
Next: বাংলাদেশে সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ ! ইউনুসের ‘মুক্তিযুদ্ধ রি-সেট’ প্রকল্পে অন্যতম কার্যক্রম

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.